চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুসহ তিনজন মৃত্যু হয়েছে । আর নতুন করে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৭ জন।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
নতুন তিনজনসহ এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ২৩ জন।
এ বিষয়ে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, মারা যাওয়া তিন জনের মধ্যে শিশু আবিদের বয়স ছিল ৬ বছর। সে গত ৫ নভেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আবিদ। এছাড়া মারা যাওয়া ৪৫ বছর বয়সী আয়েশা সেলিম গত ৬ নভেম্বর বেসরকারি হাসপাতাল পার্কভিউতে ভর্তি হন। আরেক জনের নাম জ্ঞানেন্দ্র নাথ মিত্র। তার বয়স ছিল ৮৫। তিনি মারা যান নগরীর মা ও শিশু হাসপাতালে।
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৭৭ জনে। এর মধ্যে পুরুষ ১ হাজার ৬ ৯৫, নারী ৮৬৬ এবং শিশু ৮১৬ জন।
