শনিবার, ২ মে ২০২৬

‘বুশরাই জানেন, ফারদিন হত্যার প্রকৃত রহস্য’

নিজস্ব প্রতিবেদক

‘বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য তার বান্ধবী আমাতুল্লাহ বুশরাই জানেন। কারণ, ঘটনার দিন তারা একসঙ্গে ছিলেন।’

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ফারদিনের মৃত্যুর মামলায় গ্রেপ্তার তার বান্ধবী বুশরার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। রিমান্ড আবেদনে এ কথা বলেছেন মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ গোলাম মউলা।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, গত ৪ নভেম্বর দুপুর ৩টার দিকে ফারদিন পরীক্ষার জন্য বুয়েটের উদ্দেশে বের হন। ফারদিনের সঙ্গে যোগাযোগ করতে না পারায় তার বাবা নুর উদ্দিন রানা বুয়েটে খোঁজ নিয়ে জানতে পারেন, ফারদিন পরীক্ষায় অংশ নেননি। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার মোবাইল ফোনও বন্ধ ছিল। এ অবস্থায় ভিকটিমের বাবা রামপুরা থানায় ৫ নভেম্বর একটি জিডি করেন। ফারদিন বাসা থেকে বের হওয়ার সময় থেকে বিকেল পর্যন্ত বুশরার সঙ্গে সময় কাটিয়েছেন। প্রথমে তারা সিটি কলেজের কাছে দেখা করেন। পরে নীলক্ষেত ও ধানমন্ডি এলাকা ঘুরে বিকেল ৫টার দিকে ‘ইয়াম চা ডিস্ট্রিক’ নামের একটি রেস্টুরেন্টে খাবার খেয়েছেন। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরে বেড়িয়েছেন। ৪ নভেম্বর রাত ১০টার দিকে রিকশায় করে রামপুরা থানাধীন বিটিভি ভবন সংলগ্ন এলাকায় আসেন।

এদিকে, তিনদিন খোঁজাখুঁজির পর ৭ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে ফারদিনের বাবা খবর পান, তার ছেলের লাশ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করেছে নৌ পুলিশ। পরে তিনি ছেলের লাশ শনাক্ত করেন।

আবেদনে আরও বলা হয়, ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় বুশরাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, আসামির সঙ্গে ভিকটিমের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন তারা একসঙ্গে ঢাকার বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেছেন। ফারদিনের হত্যার ঘটনাটি খুবই রহস্যজনক। ভিকটিম বুয়েটের শিক্ষার্থী ছিলেন। তার রহস্যজনক মৃত্যুতে ভিকটিমের পরিবার, সহপাঠী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং সবাই মর্মাহত। এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনা চলছে। ঘটনাটি চাঞ্চল্যকর। আসামি বুশরাই একমাত্র ঘটনার প্রকৃত রহস্য জানেন। কারণ, ঘটনার দিন তারা একসঙ্গে ছিলেন।

ভিকটিমকে কয়জন মিলে হত্যা করেছে; কিভাবে, কোথায়, কোন অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে এবং কিভাবে, কোন স্থান থেকে ভিকটিমের লাশ নদীতে ফেলানো হয়েছে, কী কারণে ভিকটিমকে হত্যা করা হয়েছে, এসব তথ্য উদঘাটনের জন্য আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হোক।

আদালত বুশরার কাছে জানতে চান, তার কোনো আইনজীবী আছে কি না? বুশরা আদালতকে বলেন, ‘জানি না।’ এর পর আদালত বুশরার ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায়...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া...

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের...

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে...

আরও পড়ুন

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায় পৌছেছে তাদের সংক্ষিপ্ত তালিকা করলে তাতে নিঃসন্দেহে আসবে মামুনুল ইসলাম মামুনের নাম।কারন বাংলাদেশের ফুটবলে মধ্যমাঠে...

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের আইসিটি বিষয়ের প্রদর্শক মনসুর আহমেদ আজাদ (২৮) নিহত হয়েছেন।শুক্রবার (১ মে) দুপুর তিনটার...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম আসিফুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।আজ শুক্রবার ১ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে...

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ। একইসাথে ৫ আগস্টের পর চট্টগ্রামসহ সাংবাদিক সারাদেশে...