মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ফটিকছড়িতে হঠাৎ বৃদ্ধি পেয়েছে গরু চুরি

দুই কিলোমিটার এলাকায় ১৬ চুরি

দৌলত শওকত , ফটিকছড়ি

ফটিকছড়িতে বৃদ্ধি পেয়েছে গরু চুরির ঘটনা। গত দেড় মাসের ব্যাবধানে নাজিরহাট পৌরসভা ও রোসাংগিরী ইউনিয়নের দুই কিলোমিটার এলাকা হতে ১৬টি গরু চুরির খবর পাওয়া গেছে। হঠাৎ গরু চুরির ঘটনায় উদ্বিগ্ন কৃষক ও খামারীরা। পাশাপাশি আর্থিকভাবে ক্ষতির সম্মূখীন হচ্ছেন তারা। এ নিয়ে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দিলেও ঘটনাস্থল পরিদর্শন ছাড়া কিছুই করতে পারেনি পুলিশ।

জানা যায়,গত দুই সপ্তাহের ব্যবধানে নাজিরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের নুরুল্লাহ মুন্সীর বাড়ির কৃষক আলী আকবর এবং একই এলাকার নাছির উদ্দিনের ৬ টি গরু চুরি করে নিয়ে যায় চোর চক্র।

এছাড়াও বিগত দেড়মাসে নাজিরহাট পৌরসভার পাশ্ববর্তী অঞ্চল রোসাংগিরী ইউনিয়নের আজিমনগর গ্রামের কৃষক নুরুল ইসলামের ৪টি, স্থানীয় আলম বাড়ি এলাকার খামারী রুবেল মিয়ার ৩টি, সাদা মসজিদ সংলগ্ন কৃষক হারুন ভান্ডারীর ৩টি গরু রাতের আঁধারে চুরি হয়ে যায়।

ক্ষতিগ্রস্থ কৃষক ও খামারীদের সাথে কথা বলে জানা যায়, গভীররাতে বসতবাড়ি সংলগ্ন গোয়াল ঘর থেকে গরুগুলো গাড়িতে করে নিয়ে যাচ্ছে চোর চক্র।

ক্ষতিগ্রস্থ কৃষক নুরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন ,থানায় অভিযোগ দেয়ার পর পুলিশ এসে স্থান পরিদর্শন ছাড়া তেমন কিছুই করতে পারেনি

এরি মধ্যে সিসি ক্যামরায় ধারণকৃত গরু চুরির একটি ফুটেজ পুলিশকে দেয়া হলেও এখনো চোর শনাক্ত হয়নি। এমতাবস্তায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।

জানতে চাইলে ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন,   বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। পূর্ব সময়ের গরু চুরির সবকিছু মাথায় রেখে পুলিশ কাজ করছে। মনে হচ্ছে এটি সংঘবদ্ধ চোর চক্রের কাজ। আশা করছি খুব শীঘ্রই গরু চোরদের আটক করতে সক্ষম হবো।

এদিকে, এলাকায় একের পর এক গরু চুরির ঘটনায় স্থানীয় কৃষক ও খামারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে অনেকে গরু পালনে আনীহা দেখাচ্ছে। আবার অনেককে দল বেঁধে রাত জেগে গরু পাহারা দিতে দেখা যাচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

আরও পড়ুন

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময়...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...