শনিবার, ১৬ মে ২০২৬

ফটিকছড়িতে সড়ক সংস্কারে এগিয়ে এলেন আওয়ামী লীগ নেতা সাদী

চট্টগ্রাম নিউজ ডটকম

ফটিকছড়িতে ব্যক্তিগত অর্থায়নে সড়ক সংস্কারে এগিয়ে এসেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য ও শিল্পপতি সাদাত আনোয়ার সাদী।

সোমবার (৭ নভেম্বর) সকালে নাজিরহাট-বিনাজুরী সড়কের মাইজভান্ডার সংলগ্ন জরাজীর্ণ হয়ে পড়ে থাকা প্রায় ৩শ ফুট অংশের সংস্কার কাজে হাত দেন তিনি।

জানা যায়, সড়কটির প্রধান অংশে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে জনগুরুত্বপূর্ণ সড়কটি। ফলে ভোগান্তিতে পড়েন সড়কটি দিয়ে যাতায়াতকারী ৭ ইউনিয়নের হাজার হাজার মানুষ। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট-বড় বিভিন্ন যানবাহন। কিন্তু দীর্ঘদিন সড়কটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অবশেষে বেহাল সড়কটি সংস্কারে এগিয়ে এলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও শিল্পপতি সাদাত আনোয়ার সাদী।

এদিকে, জনগুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারে এগিয়ে আসায় সাদাত আনোয়ার সাদীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা।

সাদাত আনোয়ার সাদী জানান, প্রায় সময় বাড়িতে আসা যাওয়া করতে দেখতাম দীর্ঘদিন ধরে বিনাজুরী সড়কের এই আংশটি বেহাল অবস্থা পড়ে আছে। য়ার কারণে সবাইকে দূর্ভোগ পোহাতে হচ্ছে। আপাতত মানুষের কষ্টের কথা ভেবে নিজ উদ্যোগে এটি সংস্কার করে দিচ্ছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা ও নবনির্মিত তোরণ উৎসর্গ অনুষ্ঠান দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সম্পন্ন করা হয়েছে।শুক্রবার (১৫ মে)...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য় কারাতে প্রতিযোগিতা আজ শুক্রবার দামপাড়া পুলিশ লাইনের ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন...

নতুন কুঁড়ি স্পোর্টসে চ্যাম্পিয়ন বাঁশখালী ক্রিকেট দলের সাথে পাপ্পার সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্ট এর উপজেলা পর্যায়ের পুরুষ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাঁশখালী উপজেলা দল। আজ শুক্রবার চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজার...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসর আজ শুক্রবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে।উদ্বোধনী দিনে দুটি...