শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

আর কোনো মেগা প্রকল্প নয়: সেতুমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ২০২৩ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে আর কোনো মেগা প্রকল্প নয়।

রোববার সকালে গাজীপুরের টঙ্গীতে বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের ঢাকামুখী দুটি লেনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এসময় বিআরটি প্রকল্পের কাজের জন্য সৃষ্ট দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রকল্পের ৮০ ভাগ কাজ শেষ হয়েছে, এই প্রকল্পে আর দুর্ভোগ হবে না।

এসময় তার সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ঢাকা সিটি মেয়র আতিকুল ইসলাম, জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান উপস্থিত ছিলেন।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, “বিএনপি দেশে কোন মেগা প্রকল্প করেনি। কোন উন্নয়ন হয়নি। কারা ক্ষমতায় যাবে আর কারা সেফ এক্সিট নেবে তা জনগণই সিদ্ধান্ত নেবে, আপনারা নির্বাচনে আসুন।”

সকাল ১১টার পর যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয় ফ্লাইওভারের ঢাকামুখী দুটি লেন। আর এতে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত নেতাকর্মী ও যানবাহন চালকরা।

ফ্লাইওভারের ঢাকামুখী লেন চালু হওয়ায় গাজীপুর সহ ৩৭টি জেলার মানুষ উপকৃত হবে।

বিআরটি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্পটি নির্মাণ হলে এটিই হবে গাজীপুর, টঙ্গী ও উত্তরা এলাকায় চলাচলকারী দ্রুত, নিরাপদ এবং পরিবেশবান্ধব প্রথম গণপরিবহন ব্যবস্থা।

২০ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ এ প্রকল্পে ৪.৫ কিলোমিটার এলিভেটেড ফ্লাইওভার, ৬টি এলিভেটেড স্টেশন, ১০ লেনের টঙ্গী সেতু নির্মাণ করা হচ্ছে। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ২৬৮ দশমিক ৩২ কোটি টাকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাকলিয়ায় ১৬ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন...

দেশের প্রতিটি উপজেলায় রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা

চট্টগ্রামসহ সারাদেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে...

মেলা শুরু, খেলা কাল

বাংলাদেশের ঐতিহ্যের সবচাইতে বড় নিদর্শন জব্বারের বলী খেলা অনুষ্ঠিত...

উদীয়মান ক্রিকেট একাডেমির জার্সি উম্মোচন

কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স আপয়োজিত অনুর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহনকারী উদীয়মান...

ক্লাব কলেজিয়েট লিঃ এর স্পোর্টস কার্নিভ্যাল কাল

ক্লাব কলেজিয়েট লিঃ আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে আগামীকাল...

আরও পড়ুন

বাকলিয়ায় ১৬ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে বাকলিয়া থানাধীন শহীদ বশরুজ্জামান...

দেশের প্রতিটি উপজেলায় রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা

চট্টগ্রামসহ সারাদেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে এক পথসভা আজ ২৪ এপ্রিল শুক্রবার বিকেল ৪টায় সিআরবি সাত রাস্তার মোড়ে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার...

মেলা শুরু, খেলা কাল

বাংলাদেশের ঐতিহ্যের সবচাইতে বড় নিদর্শন জব্বারের বলী খেলা অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল শনিবার। ঐতিহাসিক লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হবে জব্বারের বলী খেলার ১১৭ তম আসর। সেই...

ক্লাব কলেজিয়েট লিঃ এর স্পোর্টস কার্নিভ্যাল কাল

ক্লাব কলেজিয়েট লিঃ আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। অক্সিজেন স্পোর্টস জোনে আয়োজিত প্রথম এই কার্নিভ্যালে থাকছে চারটি ইভেন্ট।ইভেন্ট সমুহ হচ্ছে ফুটসাল, ব্যাডমিন্টন...