বান্দরবানের থানচি উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে দুই কেজি আফিমসহ এক ইউপি সদস্যকে আটক করেছে ২ আর্মড পুলিশ।
আটককৃত জন ত্রিপুরা (৩৫) ২নং রেমাক্রী ইউপির ১নং ওয়ার্ডের ইউপি সদস্য।
বুধবার(৪ নভেম্বর )রাত সাড়ে নয়টার দিকে থানচি এলাকার মেঘবতি রিসোর্ট নিকটস্থ এক ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জনৈক ইন্দ ইমরো মিয়ার ভাড়াটির বাসা তল্লাশি করা হয়।এসময় আটককৃত জন ত্রিপুরা বাসা থেকে নীল রংঙ্গের পলিথিন মোড়ানো ০২ (দুই) কেজি মাদক দ্রব্য আফিম জব্দ করা হয় ।উদ্ধারকৃত আফিমের বাজার মূল্য আনুমানিক দুই কোটি টাকা।
পুলিশ জানাই, জিজ্ঞাসাবাদে জব্দকৃত আফিম বিক্রয়ের উদ্দেশ্যে অন্য জায়গা থেকে সংগ্রহ করে খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয়ের জন্য রেখেছেন।
এবিষয়ে এপিবিএন বান্দরবানের ২ আর্মড পুলিশ ব্যাটেলিয়ন এর অতিরিক্ত উপ-পুলিশ মহা পরিদর্শক(এডিশনাল ডিআইজি) আলী আহমদ খান বলেন,দীর্ঘদিন ধরেই একটি চক্র এ মাদক পাচারে লিপ্ত থাকার তথ্যের ভিত্তিতে গোপনে অভিযান পরিচালনা করে এক জনকে আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর সারণি ৬(গ) ধারায় নিয়মিত মামলা রুজু করার হয়।
পার্বত্য বান্দরবানে জেলায় সন্ত্রাস,মাদক পাচার,চোরাচালান,অবৈধ অস্ত্র সহ সকল কর্মকাণ্ড দমনে এই সংস্থাটির কার্যক্রম শুরু হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান চলমান থাকবে জানান তিনি।
