বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বিলাইছড়িতে বৌদ্ধ ধর্মালম্বীদের ৩৫ তম কঠিন চীবর দান সম্পন্ন

সুজন কুমার তঞ্চঙ্গ্যা , বিলাইছড়ি (রাঙ্গামাটি)

রাঙ্গামাটি জেলার বিলাইছড়িতে প্রয়াত রাজগুরু অগ্রবংশ জন্মস্থান কুতুব দিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারে ৩৫ তম কঠিন চীবর দান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (০৪ নভেম্বর ) কুতুব দিয়া বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ও স্বধর্ম প্রাণ দায়ক-দায়িকা উদ্যোগে কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়।

কঠিন চীবর দান অনুষ্ঠানে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ বিলাইছড়ি উপজেলা শাখার সভাপতি ও দীঘলছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আর্য্যলংকার মহাথেরের সভাপতিত্বে প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন বাঘমারা অপ্রমাদ অরণ্য বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত – শাক্যজ্যোতি থের । তিনি মূল অনুষ্ঠানে একক ধর্ম দেশনা প্রদান করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।

বিশেষ ধর্মালোচক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধ্যান সাধক ঢেবাছড়ি শীল কানন বুদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত অগ্রবংশ ভিক্ষু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান,সদর ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার রিতা চাকমা। অনুষ্ঠানে ভিক্ষু সংঘের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন অন্তিকা পম তঞ্চঙ্গ্যা, উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ইতি তঞ্চঙ্গ্যা, স্বাগত বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক জয়ত্তন তঞ্চঙ্গ্যা এবং সঞ্চালনায় দায়িত্ব পালন করেন শিক্ষক রঞ্জন তঞ্চঙ্গ্যা।

দিনব্যাপী অনুষ্ঠানে কঠিন চীবর দান উপলক্ষে সকালে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, পিন্ডদান, অষ্ট পরিস্কার দান ও বিকালে হাজার বাত্তি দান ও আকাশ প্রদীপ দানসহ নানাবিধ দানের আয়োজন করা হয়, পরে সন্ধ্যায় আকাশ প্রদীপ উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

লংগদুতে মৃত হাতির শুঁড়-পা কেটে নিল দুর্বৃত্তরা

রাঙামাটির লংগদু উপজেলায় মারা যাওয়া একটি বন্য হাতির শুঁড় ও পায়ের কিছু অংশ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। রোববার গভীর রাতে এ ঘটনা...

নাইক্ষ্যংছড়িতে প্রায় দশ হাজার পিস ইয়াবাসহ চালক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিশেষ কৌশলে সিএনজির ভেতরে লুকিয়ে রাখা ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সিএনজি চালককে আটক করা হয়েছে।আটক...

বান্দরবানের টংকাবতী সেনাবাহিনীর সফল অভিযান,অপহৃত ৬ রাবার শ্রমিক উদ্ধার

বান্দরবানে অপহৃত ৬ রাবার বাগান শ্রমিককে উদ্ধার করে নিরাপদে তাদের পরিবারের কাছে পৌছে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।বাংলাদেশ সেনাবাহিনীর, বান্দরবান রিজিয়নের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে অপহৃত তিন রাবার শ্রমিককে দিনভর অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২২ এপ্রিল)...