রবিবার, ২৮ জুন ২০২৬

বর্ষীয়ান আ’লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবু’র ১০ম মৃত্যু বার্ষিকী আজ

মোহাম্মদ রিয়াদ হোসেন :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান ভূমিমন্ত্রীর পিতা, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সাবেক সদস্য, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আখতারুজ্জামান চৌধুরী বাবুর দশম মৃত্যু বার্ষিকী (৪ঠা নভেম্বর) আজ।

তার মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে অক্টোবরের শুরু থেকে তার নির্বাচনী এলাকা আনোয়ারা-কর্ণফুলীতে শুরু হয়েছে নানা আনুষ্ঠানিকতা। ব্যানার পোস্টারের শ্রদ্ধা নিবেদনে ভরে গেছে আনোয়ারা-কর্ণফুলীর জনপদ।

মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার নিজ বাড়ী আনোয়ারা উপজেলার হাইলধর গ্রামে নানা কর্মসূচী পারিবারিক ও দলীয়ভাবে পালিত হবে বলে জানিয়েছে উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক।

তিনি জানান, এবার মৃত্যু বার্ষিকী উপলক্ষে বড় কোন আয়োজন নাই। তবে এদিন সকালে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরে সকাল দশটাই আনুষ্ঠানিকভাবে মরহুমের কবরে পুস্পস্তক অর্পন করে শ্রদ্ধাঞ্চলী জানাবে উপজেলা আওয়ামিলীগ । তার পর এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হবে। এছাড়াও আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচী পালন করবে।

বর্ষীয়ান এই রাজনীতিবিদ ১৯৪৫ সালের ৩রা মে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর গ্রামের জমিদার বাড়ীতে জন্ম গ্রহন করেন। তিনি ১৯৭০, ১৯৮৬, ১৯৯১, সর্বশেষ ২০০৮ সালে জাতীয় সংসদের চার বার সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামিলীগের এই প্রভাবশালী নেতা চট্টগ্রাম দ: জেলা আওয়ামিলীগের সভাপতি, বাংলাদেশ আওয়ামিলীগের কার্যনির্বাহীর সদস্য সর্বশেষ ২০১১ সালে প্রেসিডিয়াম সদস্য হন।

ব্যবসায়ী জগতে সফল ব্যবসায়ী হিসাবে দীর্ঘকাল তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন গুলোর নেতৃত্ব দেন। তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির দুই বার সভাপতি ও বিসিসিআইয়ের প্রেসিডেন্ট এবং ১৯৮৯ সালে ৭৭ জাতি গ্রুপের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। বাংলাদেশের বৃহৎ বেসরকারি ব্যাংক ইউনাটেড কর্মাসিয়াল ব্যাংকের প্রতিষ্টাতা। বর্ষীয়ান এই রাজনীবিদ জাতীয় সংসদের পাট ও বস্ত্র বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। চট্টগ্রামের সাধারন মানুষের কাছে সামাজ সেবক হিসাবে সবার কাছে পরিচিত ছিলেন এই সমাজ সংগঠক।মৃত্যু পূর্ব পর্যন্ত তিনি চট্টগ্রামের উন্নয়নে অগ্রাণী ভুমিকা রাখেন।

উল্লেখ্য, তিনি ২০১২ সালের ৪ঠা নভেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেত হাসপাতালে পরলোক গমন করেন।

আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, আখতারুজ্জামান চৌধুরী বাবু এই জনপথের বাতিঘর ছিল। ওনাকে হারানোর শূন্যতা আনোয়ারাবাসী তথা পুরো চট্টগ্রামবাসী কখনো পূরণ করতে পারেনি। তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদের পক্ষ থেকে কবর জেয়ারত, পুষ্পার্পণ, খতমে কোরআন, মিলাদ মাহফিল ও উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের বোয়ালখালীতে ওভারটেক করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে...

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডাঃ ইসমাঈল

চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মু....

লোহাগাড়ায় পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে টিআর ট্রাভেল্স পরিবহনের...

ফয়’স লেকের সামনে গ্যাসলাইনে লিক, সড়কে আগুন

চট্টগ্রামের নগরের খুলশী থানাধীন জাকির হোসেন সড়কের ফয়’স লেকে...

এটিএম বুথের ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে রংপুরে ধরা নিরাপত্তাকর্মী

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে...

থানচির দুর্গম ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু এলাকার তিন্দু নিম্ন মাধ্যমিক...

আরও পড়ুন

লোহাগাড়ায় পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে টিআর ট্রাভেল্স পরিবহনের একটি পর্যটকবাহী বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন।রবিবার (২৮ জুন) দুপুর ২টার দিকে উপজেলার...

এটিএম বুথের ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে রংপুরে ধরা নিরাপত্তাকর্মী

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা আত্মসাতের ঘটনায় দায়িত্বরত নিরাপত্তাকর্মী মো. আইয়ুব...

থানচির দুর্গম ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু এলাকার তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায়...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...