শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

হিমাদ্রী হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দুজন খালাস

নয়ন শীল

চট্টগ্রামে পাঁচলাইশ এলাকায় কুকুর লেলিয়ে হিমাদ্রী মজুমদারকে হত্যার ঘটনায় বিচারিক আদালতের দেওয়া পাঁচজনের মধ্যে মাহাবুব আলী ড্যানি,জাহিদুল ইসলাম শাওন ও জুনায়েদ রিয়াদ নামের তিনজনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে হাইকোর্ট। রায়ে শাহ সেলিম ওরফে টিপু ও শাহাদাত হোসেন সাজু নামের দুইজনকে খালাস দিয়েছে হাইকোর্ট।

বৃহস্পতিবার ৩ নভেম্বর বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রদান করেন। এসময় আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশিদ, সহকারী অ্যাটর্নি জেনারেল জাহিদ আহমেদ হিরো এবং আসামিপক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী মামলা পরিচালনা করেন।

মামলা সুত্রে জানা যায়, ২০১২ সালের ২৭ এপ্রিল চট্টগ্রামের পাঁচলাইশ থানার সামারফিল্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে ওই স্কুল থেকে ‘এ’ লেভেল পাস করা ছাত্র হিমাদ্রীকে ধরে নিয়ে যান শাওন, রিয়াদ, সাজু ও ড্যানি। পরবর্তীতে তাকে পাঁচলাইশ এলাকায় রিয়াদের বাবা ব্যবসায়ী টিপুর বাড়ির ছাদে নিয়ে আটকে রেখে মারধরের পর হিংস্র কুকুর লেলিয়ে দেওয়া হয়। এরপর তাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেওয়া হয় ।দীর্ঘ ২৬ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ২৩ মে হিমাদ্রীর মৃত্যু হয় ।

হিমাদ্রী মৃত্যুর ঘটনা উল্লেখ করে তার মামা শ্রীপ্রকাশ দাশ বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১২ সালের ৩০ অক্টোবর পাঁচ আসামির বিরুদ্ধে পুলিশের পক্ষ হতে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ২০১৬ সালের ১৪ আগস্ট চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম এর আদালত শাহ সেলিম ওরফে টিপু, শাহাদাত হোসেন, মাহাবুব আলী, শাহ সেলিমের ছেলে জুনায়েদ রিয়াদ ও তার বন্ধু জাহিদুল ইসলাম নামের পাঁচ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাকলিয়ায় ১৬ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন...

দেশের প্রতিটি উপজেলায় রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা

চট্টগ্রামসহ সারাদেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে...

মেলা শুরু, খেলা কাল

বাংলাদেশের ঐতিহ্যের সবচাইতে বড় নিদর্শন জব্বারের বলী খেলা অনুষ্ঠিত...

উদীয়মান ক্রিকেট একাডেমির জার্সি উম্মোচন

কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স আপয়োজিত অনুর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহনকারী উদীয়মান...

ক্লাব কলেজিয়েট লিঃ এর স্পোর্টস কার্নিভ্যাল কাল

ক্লাব কলেজিয়েট লিঃ আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে আগামীকাল...

আরও পড়ুন

বাকলিয়ায় ১৬ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে বাকলিয়া থানাধীন শহীদ বশরুজ্জামান...

দেশের প্রতিটি উপজেলায় রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা

চট্টগ্রামসহ সারাদেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে এক পথসভা আজ ২৪ এপ্রিল শুক্রবার বিকেল ৪টায় সিআরবি সাত রাস্তার মোড়ে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার...

মেলা শুরু, খেলা কাল

বাংলাদেশের ঐতিহ্যের সবচাইতে বড় নিদর্শন জব্বারের বলী খেলা অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল শনিবার। ঐতিহাসিক লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হবে জব্বারের বলী খেলার ১১৭ তম আসর। সেই...

ক্লাব কলেজিয়েট লিঃ এর স্পোর্টস কার্নিভ্যাল কাল

ক্লাব কলেজিয়েট লিঃ আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। অক্সিজেন স্পোর্টস জোনে আয়োজিত প্রথম এই কার্নিভ্যালে থাকছে চারটি ইভেন্ট।ইভেন্ট সমুহ হচ্ছে ফুটসাল, ব্যাডমিন্টন...