শনিবার, ২ মে ২০২৬

রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যােগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

চাইথোয়াইমং মারমা , রাজস্থলী( রাঙ্গামাটি) প্রতিনিধি

রাঙ্গামাটির রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগের ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে দুস্থ, অসহায় ও গরীবদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ঘিলাছড়ির তালুকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্প কার্যক্রম পরিচালনা করা হয়।

এর আগে কাপ্তাই অটল ৫৬ বেঙ্গল সেনা জোনের রাজস্থলী সাব জোন কমান্ডার ক্যাপ্টেন আবিদ আহসান ফ্রি মেডিক্যাল ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন রাজস্থলী সাব জোন এর সিনিয়র ওয়ারেন্ড অফিসার আশরাফ হোসেন, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, ৭ নং ওয়ার্ডের সদস্য জয়নুল তালুকদার সহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. ক্যাপ্টেন মো.সাফাত চৌধুরীর নেতৃত্বে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক ২টি বুথে চিকিৎসা সেবা দেন।ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা প্রায় ৫০০ শত রোগীকে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়েছে।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চোখের সমস্যা, নাক-কান-গলা, হৃদরোগ ও বক্ষব্যাধি লিভার-পরিপাক ও কিডনি, চর্ম ও যৌন, শিশু বিভাগ, ডায়াবেটিস ও ইউরিন, প্রসূতি ধাত্রীবিদ্যা ও স্ত্রী রোগ, নিউরো মেডিসিন, পেইন ক্লিনিক ও বাতের ব্যথা, ফিজিক্যাল মেডিসিন বিভাগে রোগী দেখা ও বিভিন্ন রোগের জন্য বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি...

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন...

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায়...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া...

আরও পড়ুন

খাগড়াছড়িতে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-নিরাপত্তা দিবস পালিত

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত” প্রতিপাদ্যে খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস। দিবসটি...

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে...

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১ টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের আলুটিলা এলাকায় থ্রী হুইলার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে...

লংগদুতে মৃত হাতির শুঁড়-পা কেটে নিল দুর্বৃত্তরা

রাঙামাটির লংগদু উপজেলায় মারা যাওয়া একটি বন্য হাতির শুঁড় ও পায়ের কিছু অংশ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। রোববার গভীর রাতে এ ঘটনা...