সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আইনশৃঙ্খলা রক্ষায় সততার সঙ্গে কাজ করছে র‌্যাব: র‌্যাব মহাপরিচালক

চট্টগ্রাম নিউজ ডটকম

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে সকল অভিযোগের জবাব দেওয়া হয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়টি কূটনৈতিক। তবে সরকার বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে সিলেটে র‌্যাব-৯ সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

র‌্যাব মহাপরিচালক বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সততার সঙ্গে কাজ করছে র‌্যাব। সেই সঙ্গে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে সংস্থাটি।

সন্ত্রাস, মাদক ও জঙ্গি দমনে সক্রিয় ভূমিকা রাখছে র‌্যাব। সংস্থার কেউ যদি আইনবিরোধী কাজ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিষেধাজ্ঞার ৭৬ জনের তালিকা অনুসারে তদন্ত শেষে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের অনেক অভিযোগই ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, বান্দরবানে অপারেশন এখনও চলমান আছে। গহিন অরণ্যে কেন, দেশের অন্য কোথায় যদি তাদের অস্তিত্ব থাকে সেখানেও জঙ্গি ও সন্ত্রাস বিরোধী অভিযান চলবে। জঙ্গি সন্ত্রাসীদের জন্য র‌্যাব হবে আতঙ্কের নাম।

আমেরিকার নিষেধাজ্ঞায় যে সংস্কারের কথা বলা হয়েছে তার দায়িত্ব সরকারের। কিন্তু র‌্যাব তার নীতিতে অবিচল- সংস্থায় কেউ যদি অপরাধ করে নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...