বুধবার, ২৯ জুলাই ২০২৬

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে চিরুনী অভিযানঃ গ্রেপ্তার ১৯

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

রোববার মধ্য রাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযানে আরও ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে শনিবার গ্রেপ্তার হয়েছে ৪১ জন।

গ্রেফতারকৃতরা হলেন,১৪ নং ক্যাম্পের ফয়েজ আহমেদ এর ছেলে কবির আহমদ(৩২)মৃত মো: আলমের ছেলে স‌ফিক ইসলাম (২০)ক‌বির আহমদ এর ছেলে আবু তৈয়ব (৩০)মৃত স‌লিম উল্লাহ এর ছেলে আসাদ উল্লাহ (২২)নুর হো‌সেন এর ছেলে ইমাম হো‌সেন ২৩)মৃত আব্দুল ক‌রিমের ছেলে মো: ই‌লিয়াছ (২৫),শাহ আলমের ছেলে হা‌মিদ উল্লাহ (২৭)নুরুল ইসলামের ছেলে এনা‌য়েত উল্লাহ (৩৫)জ‌হির আহম্মদ এর ছেলে মো: আ‌য়েস (২৯),মৃত ব‌দিরুজম্মান এর ছেলে আ‌জিজ উল্লাহ (২২),মৃত মৌলভী দাওদ এর ছেলে আব্দুল্লাহ (৩২), ফাটান আলীর ছেলে মো: হো‌সেন (৩০),জ‌কির আহম্মদ এর ছেলে মজিবুল্লাহ (২৮)মোঃস‌ফিকের ছেলে সৈয়দুল আ‌মিন (১৯),মৃত আব্দুল ক‌রিমের ছেলে মোহাম্মদ শাহ (৪৫)মো ইসমাইলের ছেলে মো: আলম (২২),মৃত লাল মিয়ার ছেলে আব্দুল্লাহ (৪২)র‌শিদ আলমের ছেলে নুর ইসলাম (২০)।

৮ এপিবিএন এর সহকারি পুলিশ সুপার ফারুক আহমেদ সোমবার এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান উখিয়ার ক্যাম্প ১৪ কে ঘিরে এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তার ১৯ জনের মধ্যে ১২ জন ডাকাতি মামলার আসামি, অপর ৭ জন অন্যান্য মামলার আসামি।

তিনি আরও জানান, ক্যাম্প এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দুষ্কৃতিকারীদের সমূলে নির্মূল করার লক্ষ্যে পরিচালিত উক্ত চিরুনি অভিযানে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর কমান্ডিং অফিসার মোঃ আমির জাফর বিপিএম মহোদয় সার্বিক তদারকি ও গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। অভিযানে অস্ত্র ও নিরাপত্তা সরঞ্জামাদিতে সজ্জিত পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য অংশগ্রহণ করে। এ অভিযান অব্যাহত রাখা হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, গত ৫ মাসে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শিশুসহ ২৫ জন খুন হয়েছে। যার মধ্যে অক্টোবরে খুন হয়েছে ৯ জন। নিহতের বেশির ভাগই রোহিঙ্গা কমিউনিটির নেতা ও স্বেচ্ছাসেবক কর্মী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...