সোমবার, ২৪ আগস্ট ২০২৬

টয়লেট থেকে মদ উদ্ধার, ফাঁসলেন দিনমজুর

জয়নাল, বোয়ালখালী

বোয়ালখালীতে একটি টয়লেট থেকে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার করে থানা পুলিশ।

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আবুল হোসেন (৪২) নামের এক দিনমজুরকে ঘুম থেকে তুলে নিয়ে আসার অভিযোগ পাওয়া গেছে।

আবুল হোসেনের পরিবারের দাবি পরিকল্পিভাবে ফাঁসানো হয়েছে।

শনিবার মধ্যরাতে উপজেলার শাকপুরা ইউনিয়নের লালারহাট ঘোষখীল গ্রামের কমর আলী সারেং বাড়ীতে এ ঘটনা ঘটেছে।

পুলিশ বাদী হয়ে আবুল হোসেনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা দায়ের করেছেন।

আবুল হোসেনের স্ত্রী আফরোজা সুলতানা অভিযোগ করে বলেন, তার স্বামীকে শত্রুতা বশত ফাঁসানো হয়েছে। রাত আনুমানিক ২টার দিকে পুলিশ তার স্বামীকে ঘুম থেকে ডেকে তুলেন। পরে বাইরে নিয়ে যায়।

ঘরের পিছনে নিয়ে গিয়ে টয়লেটের ভেতরে রাখা মদগুলো তার বলে আবুল হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তার বিরুদ্ধে মাদক মামলা দিয়েছে। তিনি এ ঘটনার সুষ্টু তদন্ত দাবি করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আবুল হোসেনের জরাজীর্ণ ঘর। ঘরে বৃদ্ধ মা, এক ছেলে, দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে বসবাস করেন আবুল হোসেন। ঘরের পিছনে প্রায় ৩০ ফুট দূরে টয়লেট।

টয়লেটের দরজা নেই। কাপড়ের পর্দা দিয়ে ঢাকা। ওই টয়লেট থেকে দেশীয় তৈরি ৬০ লিটার চোলাই মদ উদ্ধার করেন পুলিশ।

এলাকাবাসি ও প্রতিবেশীদের সাথে কথা বলে জানা গেছে, অভাবের সংসারে দিন মজুরের কাজ করে আবুল হোসেন কোন রকমে সংসার চালান। সে যদি মাদক ব্যবসার সাথে জড়িত থাকতো তাহলে কোনো না কোনোভাবে জানাজানি হয়ে যেত। তাকে কখনো এলাকাবাসি অবৈধ কোন কাজে দেখেননি। তাকে হয়তো পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য শাহাদাত হোসেন হেলাল বলেন, আবুল হোসেন একজন সহজ সরল ভালো মানুষ। দিন মজুরি করে জীবিকা নির্বাহ করেন। কেউ তাকে মাদক দিয়ে ফাঁসিয়েছে।

মদ উদ্ধারকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. কামাল হোসেন বলেন, আবুল হোসেন একজন মাদক কারবারি। তার টয়লেট থেকে পুলিশ ৬০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে। পালানোর সময় তাকে আটক করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ফাঁসানোর কোন তথ্য পাওয়া যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার।...

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

আরও পড়ুন

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার। পরে গাড়িটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায় ট্রাকটি। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...