হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৫ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করেন উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় হাটহাজারী উপজেলার কাটিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহিদুল আলম বলেন, উপজেলার কাটিরহাট বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ঔষধ রাখা, অনুমোদনবিহীন ঘী, বিএসটিআই লাইসেন্স না থাকার দায়ে জিয়া ফার্মেসীকে ৫০ হাজার, মদিনা ফার্মেসীকে ৩০ হাজার, মোঃ নাছির (টিএস সরিসার তেল) ৫ হাজার, জামাল উদ্দিন (আল জান্নাত বেকারি) ৫ হাজার ও হাজী সালাম স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অভিযানে বিএসটিআইয়ের পরিদর্শক মো. জিল্লুর রহমান, ফিল্ড অফিসার মো. মাহফুজুর রহমান ও হাটহাজারী মডেল থানার পুলিশ ফোর্স অংশগ্রহণ করেন।
