শুক্রবার, ১৫ মে ২০২৬

মানুষের কল্যাণে ও দেশের উন্নয়নেই রিজার্ভের টাকা খরচ হচ্ছে: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেকের প্রশ্ন থাকতে পারে রিজার্ভের টাকা কোথায় গেছে। আমি বলতে চাই, রিজার্ভের টাকা গেছে পায়রা বন্দরে, খাদ্য কেনায় এবং আমদানি-রপ্তানিতে কাজে লাগানো হয়েছে। দেশের টাকা দেশেই আছে। রিজার্ভের টাকা উধাও হয়ে যায়নি। মানুষের কল্যাণে ও দেশের উন্নয়নেই রিজার্ভের টাকা খরচ হচ্ছে।

বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পায়রা সমুদ্রবন্দরে আরও ভালো সুযোগ-সুবিধাসহ এর সুষ্ঠু কার্যক্রম নিশ্চিতে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি এসব কথা বলেন।

পায়রা বন্দরের সক্ষমতা বাড়াতে রামনাবাদ চ্যানেলে খনন করা হচ্ছে বলে শেখ হাসিনা এ সময় জানান। নিজেদের অর্থে সবচেয়ে বড় ক্যাপিটাল ড্রেজিং বাস্তবায়ন হচ্ছে। পায়রা থেকে যোগাযোগে নৌ পথকে প্রাধান্য দেয়া হবে। সব ধরনের যোগাযোগ সমন্বিতভাবে হচ্ছে। বন্দরকেন্দ্রীক উন্নয়ন হবে।

প্রধানমন্ত্রী বলেন, পায়রা বন্দর পরিকল্পনায় অনেক বাধা এসেছে। আমার নিজের মধ্যেও অনেক বাধা ছিল। আমি নিজে এসব অঞ্চল অনেক ঘুরেছি। স্পিড বোটে করে বিভিন্ন চরে ঘুরেছি। বাধা সত্ত্বেও আমরা করে দেখিয়েছি।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ২৬০টি বাণিজ্যিক জাহাজ পায়রা বন্দরে এসেছে। এর থেকে ৬১৩ কোটি টাকা রাজস্ব আয় করা হয়েছে। বিদেশি অর্থায়নে অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হয়। সেজন্য আমাদের নিজের টাকা দিয়ে একটা ফান্ড তৈরি করেছি। সেই ফান্ডের নাম ‘বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল’ আমি নিজেই দিয়েছি। সেই ফান্ডের টাকা দিয়েই বন্দরের ড্রেজিং কাজ শুরু করেছি, যোগ করেন শেখ হাসিনা।

ভবিষ্যতে ঢাকা থেকে পায়রা বন্দর পর্যন্ত রেলপথ করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

সরকারপ্রধান বলেন, কেউ বিশ্বাসই করতে পারে নাই এখানে একটা বন্দর হতে পারে। বাবার কাছে ছোটোবেলায় গল্প শুনেছি, নদীতে ড্রেজিং হতো। গভীরতাটা খুব জরুরি। অনেকে বলেছে ড্রেজিং করে দিলে পরে আবার সিলড হয়ে যাবে। তবে প্রথমে ক্যাপিটাল ড্রেজিং করতে হবে, পরে নিয়মিত ড্রেজিং অব্যাহত রাখতে হবে। পয়রা বন্দরে দেশের সর্ববৃহৎ ড্রেজিংয়ের কাজ হচ্ছে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, যুদ্ধে লাভবান হচ্ছে কারা? অস্ত্র যারা বানান, তারাই লাভবান হচ্ছে। যুদ্ধ বন্ধ করতে হবে। স্যাংকশন প্রত্যাহার করতে হবে, মানুষ বাঁচুক, অস্থিরতা বন্ধ হোক। যুদ্ধংদেহী দেশগুলোকে যুদ্ধ বন্ধের আহ্বান জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মাথার খুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মানুষের একটি মাথার খুলি উদ্ধার করেছে...

নতুন কুঁড়ি স্পোর্টসে চ্যাম্পিয়ন বাঁশখালী ক্রিকেট দলের সাথে পাপ্পার সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্ট এর উপজেলা পর্যায়ের পুরুষ...

চট্টগ্রাম জেলা সাঁতার দলের ম্যানেজার সাগর

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস এর...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানী মাস্টার্স...

আরও পড়ুন

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য টানা ৭ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত...

একনেকে অনুমোদন পেলো পদ্মা ব্যারেজসহ ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩৬ হাজার ৬৯৫ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ৯টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে ৩৬ হাজার ৪৯০ কোটি...

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্তর্ভুক্তিমূলক সমাজ...