চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রেজার ডুবির ঘটনায় আরও তিন শ্রমিকের মরদেহ উদ্ধার হয়েছে।
বুধবার (২৬) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়াদের পরিচয় জানা যায়নি।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান বলেন, সকাল ৭টা থেকে আমরা উদ্ধার অভিযান পুনরায় শুরু করি। একটু আগে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও তাদের নাম পরিচয় শনাক্ত জানা যায়নি। বাকি মরদেহগুলো উদ্ধারে চেষ্টা চলছে।
