বান্দরবান সদর উপজেলায় ৩ হাজার পিস ইয়াবাসহ মোঃ শাহ আলম(২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য অধিদপ্তর(DNC)। যার আনুমানিক মূল্য ৯ লক্ষ টাকা।
মঙ্গলবার (২৫শে অক্টোবর) বিকেল ৪টার কেরানিহাট বান্দরবান প্রধান সড়কের সুয়ালক মাঝেরপাড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার কৃত শাহ আলম সাতকানিয়া সনখোলা দেওর দিঘি ইউপির ১নং ওয়ার্ডের মৃত সাহাবউদ্দিন এর পুত্র।
সুত্রে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপ-পরিদর্শক রিঙ্গো চাকমা,সিপাই মাহামুদুন নবী মুকুল সংঙ্গীয় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম মাঝের পাড়া এলাকার পাকা রাস্তার উপর সন্দেহ জনক ভাবে শাহ আলম নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করলে, তল্লাশি কালে তার কাছে থাকা পলেথিন মোড়ানো ৩ হাজার পিস ইয়াবা টেবলেট জব্দ করা হয়। যাহার মূল্য ৯ লক্ষ টাকা।
এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ আফজাল হোসেন জানান,আটক কৃত ব্যক্তির বিরুদ্ধে চলমান মাদকদ্রব্য আইনে ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে এবং বান্দরবান সদর থানায় প্রেরণ পূর্বক এজহার দাখিল করা হয়েছে।
