সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে সঞ্চয়ের টাকা পেতে অভিযোগ, তদন্তে সমবায়

জয়নাল, বোয়ালখালী

বোয়ালখালী উপজেলার ধোরলা-কানুনগোপাড়া আর্বান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডে সঞ্চয় করে সেই টাকা উত্তোলন করতে পারছেন না গ্রাহকরা।

এ নিয়ে কয়েকজন গ্রাহক জেলা সমবায় কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে সমবায় অধিদপ্তর।

সোমবার (২৪ অক্টোবর) উপজেলা সমবায় কর্মকর্তা বখতেয়ার আলম ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য আর্বান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডে কার্যালয়ে পৌঁছালে খবর শতশত গ্রাহক জড়ো হন।

উপস্থিত গ্রাহকেরা তাদের সঞ্চয় ফেরত চাইলে কয়েকজন গ্রাহকের সঞ্চিত টাকা ফেরত দেন প্রতিষ্ঠানটির অর্থ সম্পাদক ও আমুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল দে।

জানা যায়, দীর্ঘদিন ধরে সঞ্চয়ী টাকা উত্তোলনের জন্য দীর্ঘদিন ধর্না দিয়ে ছালেয়া বেগম, ডেজি আকতার ও রাবেয়া বেগম চট্টগ্রাম জেলা সমবায় কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।

তদন্ত চলাকালীন সময়ে কাজল দে আবার্ন কো-অপারেটিভ সোসাইটির লিমিটেডের সদস্য রিপা রক্ষিত ১০ হাজার, ছালেয়া বেগম ৩০ হাজার, রাবেয়া বেগম ২০ হাজার, মনি রক্ষিত ৭ হাজার, মঞ্জুশ্রী রক্ষিত ৪ হাজার, নমিতা রক্ষিত ৫ হাজার, শিল্পী ঘোষ ২০ হাজার, রাসেল দে ৩ হাজার, শোভা দাশ ২০ হাজার ও ডেজি আকতারকে ৫ হাজার টাকাসহ মোট ১ লাখ ২৪ হাজার টাকা বুঝিয়ে দেন।

অন্যান্য গ্রাহকের টাকা পরবর্তী সময়ে প্রদানের আশ্বাস দেন কাজল দে।

টাকা পেয়ে ছালেয়া বেগম বলেন, লভ্যাংশ তো দূরের কথা সঞ্চয়ের ৭০ হাজার টাকার মধ্যে ৩০ হাজার টাকা পেয়েছি।

আরেক গ্রাহক রাবেয়া বেগম বলেন, সঞ্চয় করেছিলাম ৪২ হাজার ৭০৪ টাকা। আমাকে দেয়া হয়েছে ২০ হাজার টাকা। বাকি টাকা কবে দেবে বলেনি।

প্রতিষ্ঠানের অর্থ সম্পাদক ও আমুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজল দে বলেন, আমি মাছ বিক্রি করে টাকা এনে দিয়েছি। গ্রাহক তো অনেক আছে। আমরা কয়েকজন গ্রাহককে টাকা দিয়েছি।

উপজেলা সমবায় কর্মকর্তা বখতেয়ার আলম বলেন, অভিযোগ কারিরা উপস্থিত হয়েছেন। তাদেরকে চেয়ারম্যান নিজের তহবিল থেকে আংশিক টাকা পরিশোধ করেছেন। তদন্ত এখনো চলমান আছে। তদন্ত শেষ হওয়ার পরে একটি প্রতিবেদন তৈরি করে আমরা জেলা সমবায় কার্যালয়ে পাঠিয়ে দিব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...