চট্টগ্রামের বাকলিয়ায় অগ্নিকাণ্ডে দুটি প্লাস্টিক কারখানাসহ কয়েকটি গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার (২৩ অক্টোবর) ভোর ৪টায় নোমান কলেজের পাশে এ ঘটনা ঘটে।
লামারবাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান বলেন, ভোর সোয়া ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে লামার বাজার, চন্দনপুরা ও আগ্রাবাদ স্টেশনের ৮টি ইউনিট আগুন নিভাতে কাজ শুরু করে। দেড় ঘণ্টার চেষ্টার পর সকাল ৭টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, কারখানাটি প্লাস্টিকের রিসাইকেল ফ্যাক্টরি। পাশে দুটি গোডাউনও ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। কারণ আমরা যখন ঘটনাস্থলে যাই, তখন দেখি বিদ্যুতের তারের মাধ্যমে আগুন ছড়াচ্ছিল।’
