সোমবার, ২৪ আগস্ট ২০২৬

প্রেমিকের হাত ধরে পার্টিতে অনন্যা!

বিনোদন ডেস্ক

খুব বেশি দিন হয়নি বড় পর্দায় পা রেখেছেন চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডে। কাজের চেয়ে ব্যক্তিগত জীবনে একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি।

ফের অনন্যার নাম জড়িয়েছে অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে। সম্প্রতি ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে আদিত্যকে ‘হট’ বলে মন্তব্য করেন অনন্যা।

এবার সেই আদিত্যর হাত ধরে পার্টিতে হাজির হলেন এই নায়িকা। মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে এ জুটিকে একসঙ্গে দেখা যায়। যার কিছু স্থিরচিত্র প্রকাশ্যে এসেছে। যা নিয়ে চলছে জোর আলোচনা।

প্রকাশিত ছবিতে দেখা যায়, কালো রঙের শেরওয়ানি পরেছেন আদিত্য। তার সঙ্গে রং মিলিয়ে সাদা-কালো রঙের থ্রি পিস পরেছেন অনন্যা পাণ্ডে। এমনকী একসঙ্গে পোজ দিয়ে ছবিও তুলেন তারা। এমন সাজে দুজনকে দেখে নেটিজেনরা বলছেন— ‘যুগ যুগ জিও’।

ক্যারিয়ার ছোট হলেও অনন্যার প্রেমের তালিকা বেশ লম্বা। করন জোহর তার শোয়ে ইশান-কার্তিক আরিয়ানের সঙ্গে অনন্যার সম্পর্কের বিষয় তুলেছিলেন। আর সেখানে অনন্যা জানিয়েছিলেন, অতীতে পড়ে থাকতে চান না তিনি।

আর আদিত্য রায় কাপুরের প্রসঙ্গ উঠতেই এ অভিনেত্রী বলেছিলেন, ‘ওকে আমার হট লাগে।’ শহিদের ভাই ইশানের সঙ্গে সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস ছিলেন অনন্যা। শহিদের স্ত্রী মীরা অনন্যার খুব প্রশংসাও করেছিলেন। তাদের পারিবারিক অনুষ্ঠানেও সেইসময় যোগ দিতেন অনন্যা।

এদিকে ‘আশিকি টু’ সিনেমায় কাজ করার পর শ্রদ্ধা কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান আদিত্য রায় কাপুর। এরপর হেমা-কন্যা অহনা দেওলের সঙ্গেও নাম জড়ায় তার। তবে সুপার মডেল হিসেবে পরিচিত ডিভা ধাওয়ানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক বেশি আলোচনায় ছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...