সোমবার, ২৪ আগস্ট ২০২৬

চড়া দামে বিক্রি শীতকালীন সবজি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে শীতের আগমনী বার্তা দিতেই চড়া শীতকালীন সবজি। এদিকে নতুন করে আবারও বেড়েছে ব্রয়লার মুরগি, চিনি আর পেঁয়াজের দাম।

আজ শুক্রবার (২১ অক্টোবর) নগরের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। কাজীর দেউড়ি বাজারে পেঁয়াজ প্রতিকেজি ৪০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকা।

সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৯০-৩১০ টাকায় ও লেয়ার বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪৫-১৫৫ টাকায়।

প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে বাজারভেদে ১৭০-১৮৫ টাকায়। এদিকে অপরিবর্তিত রয়েছে মাছ ও সবজির বাজার।

এ বাজারে প্রতিকেজি তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ২০০-২৪০ টাকায়, রুই ৩০০-৩৫০ টাকায়, কাতাল ২৫০-৩৫০ টাকায়, চিংড়ি বিক্রি হচ্ছে ৫৫০-৮০০ টাকা দরে। এ ছাড়া চড়া দামে বিক্রি হচ্ছে সামুদ্রিক অন্যান্য মাছ।

ভোজ্যতেলের দাম কেজিতে ১৪ টাকা কমলেও তার প্রভাব নেই বাজারে। আগের দামেই বিক্রি হচ্ছে তেল। বাজারে এখনো প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৯০ টাকা এবং পলিব্যাগ ভর্তি তেল ১৮৮ টাকায়।

এছাড়া খোলা পাম তেল বিক্রি হচ্ছে ১৫৫ টাকা। প্রতি কেজি খোলা চিনি বিক্রি হচ্ছে ৯৫ টাকা এবং প্যাকেটজাত চিনি ১০০ টাকা।

বহদ্দারহাট সবজি বাজারে শীতকালীন সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। বাজারে নতুন শিম বিক্রি ১০০ টাকা, ফুলকপি ১০০ টাকা, বাঁধাকপি ৪০-৫০ টাকা, মূলা বিক্রি হচ্ছে ৫০ টাকা, বেগুন ৬০ টাকা এবং বরবটি ৭০ টাকা।

বহদ্দারহাট কাঁচা বাজারের বিক্রেতা মোহাম্মদ দুলু মিয়া বলেন, গত সপ্তাহে মুরগির সরবরাহ ভালো ছিল। এ সপ্তাহে সরবরাহ কমে গেছে, তাই দাম কিছুটা বেড়েছে।

পাইকারদের অজুহাতের শেষ নেই। সুযোগ পেলেই ডিমের দাম বাড়িয়ে দিচ্ছেন তারা।

মুরাদপুর এলাকার বাসিন্দা মো. রফিক বলেন, একেকদিন এক একটার দাম বেড়েই চলেছে। সবকিছুর দাম এখন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। শীতের মৌসুম আসার আগেই সবজির দাম চড়া।

তেলের দাম কমেছে ১৪ দিন আগে। কিন্তু আমাদের কিনতে হচ্ছে এখনো আগের দামে। বাজার নিয়ন্ত্রণে নেই। ম্যাজিস্ট্রেট আসছে-এমন খবর শুনলে মূল্য তালিকা প্রদর্শন করে। এছাড়া মূল্য তালিকা চোখে পড়ে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...