সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে কবিয়াল কমল হত্যায় দুই আসামীর দায় স্বীকার

জয়নাল, বোয়ালখালী

বোয়ালখালীতে কবিয়াল সরকার কমল দাশ (৬৬) হত্যাকাণ্ডের ঘটনার দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন দুই আসামী।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আওলাদ হোসেনের আদালতে আসামী তপন চৌধুরী গণেশ (৩৮) ও রাজিব চৌধুরী রাজন (৪০) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. আলমগীর।

তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গণেশ ও রাজনকে গ্রেফতার করা হয়। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন।

আজ আদালতে স্বীকারোক্তিমূলত জবানবন্দি দেন।

তারা আদালতকে জানিয়েছে, ১৬ অক্টোবর কমল দাশকে শ্বাসরোধ করে হত্যা করে ডোবায় ফেলে দেয়। এ হত্যাকাণ্ডে চারজন অংশ নিয়েছিলো। প্রতিবেশি উজ্জ্বলের সাথে পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটিয়েছেন বলে স্বীকার করেছেন এ দুই আসামী।

গ্রেফতারকৃত তপন চৌধুরী গণেশ দক্ষিণ সারোয়াতলী গ্রামের মৃত হারাধন চৌধুরীর ছেলে ও রাজিব চৌধুরী রাজন একই এলাকার নিরাধন চৌধুরীর ছেলে।

গত ১৬ অক্টোবর নিখোঁজ হন কবিয়াল সরকার কমল দাশ (৬৬)। এর তিনদিন পর ১৯ অক্টোবর বাড়ির অদূরে একটি ডোবায় তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় কমল দাশের ছেলে অন্তর দাশ বাদী হয়ে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত সরকার কমল দাশ সারোয়াতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইমামুল্লার চর গ্রামের মৃত সুধাংশু দাশের ছেলে। তিনি কবিগান করতেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুর রাজ্জাক বলেন, এ ব্যাপারে নিহতের ছেলে অন্তর দাশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...