সোমবার, ২৪ আগস্ট ২০২৬

চিটাগাং মেট্রোপলিটন শপ্ ওনার্স এসো’র নবগঠিত কমিটির শপথ গ্রহণ

চট্টগ্রাম নিউজ ডটকম

চিটাগাং শপ্ ওনার্স এসোসিয়েশনের ৮৩ সদস্য বিশিষ্ট ২০২২-২০২৪ কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ গত ১৬ অক্টোবর নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠত হয়।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে ও কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র সভাপতি মাহাবুবুল আলম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, ব্যবসায়ীনেতা খায়রুল ইসলাম কক্সি, আব্দুল হান্নান, আবুল কাশেম, মোস্তাক আহমদ চৌধুরী মনসুর আলম চৌধুরী, মুহিবুল্লাহ মুহিব।

টেরি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আহমদ হোসেন,তামাককুন্ডি লেন ব্যবসায়ী সমিতির সমিতির সভাপতি আবু তালেব।

অহিদ সিরাজ চৌধুরী স্বপন, মনসুর আলম চৌধুরী ও আবুল কাশেম সভাপতি-সাধারণ সম্পাদক ও কার্যকরী সভাপতি নির্বাচিত হন। নির্বাচিত ৮৩ সদস্য বিশিষ্ট কমিটির উদ্দেশ্যে প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতেই কোভিড ১৯ ‘এ যে সকল ব্যবসায়ীরা মৃত্যু বরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।

তিনি বলেন দীর্ঘ করোনাকালীন সময়ে ব্যবসায়ীদের প্রভুত ক্ষতি সাধন হয়েছে যা তারা এখনো পুষিয়ে উঠতে পারছে না, এমনকি যারা টেক্স প্রদান করেন তারাই আবার মোটা অংকের ভ্যাট দেন,তাই সরকারের প্রতি আহবান করেন ব্যবসায়ীদের প্রনোদনা সহ ভ্যাট, টেক্স এর ব্যাপারে নমনীয় হয়ে ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে সহায়তা করেন।

তিনি আরো বলেন বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে সিক্সত্ জেনারশন ব্যবসা চালিয়ে যাচ্ছে যা বাংলাদেশে এক থেকে দ্বিতীয় জেনারেশন পর্যন্ত টিকতে পারেনা।

তিনি ব্যবসায়ীদের বলেন ঐক্যবদ্ধ হয়ে সৎ এবং ভেজালমুক্ত ব্যবসা পরিচালনার মাধ্যমে নিজেদের প্রয়োজনীয় অধিকার আদায় করে ব্যবসায়ীদের কল্যান সাধন করতে হবে এবং নবনির্বাচিত কমিটি নিজ নিজ দায়িত্ব সুচারুভাবে সম্পন্ন করলেই ব্যবসায়ীদের কল্যান সাধিত হবে।

পরিশেষে প্রধান অতিথি নবগঠিত ২০২২-২০২৪ সালের দ্বি-বার্ষিক কার্যকরী কমিটিকে শপথবাক্য পাঠ করান এবং চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র পক্ষ হতে ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...