রবিবার, ২৩ আগস্ট ২০২৬

খাতুনগঞ্জে শ্রমিক নিহত: পণ্য লোড-আনলোড বন্ধ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের খাতুনগঞ্জে ছুরিকাঘাতে মো. মাসুদ নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সব ধরনের পণ্য লোড-আনলোড বন্ধ করে দিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

আজ বুধবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় খাতুনগঞ্জ মালামাল লোডিং-আনলোডিং শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন সকাল থেকে বাজারে বিক্ষোভ করছেন তারা।

জানা গেছে, সোমবার (১৭ অক্টোবর) খাতুনগঞ্জে মো. মাসুদ নামে এক শ্রমিকের সঙ্গে এক পিকআপ চালকের কথা কাটাকাটি হয়।

এ ঘটনার জেরে একই দিন সন্ধ্যার দিকে একদল সন্ত্রাসী মাসুদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার ভোরে মাসুদ মারা যান।

এ বিষয়ে অর্থ সম্পাদক আব্দুল কাদের জানান, বুধবার সকালে মাসুদের মৃত্যুর খবর জানার পর থেকেই খাতুনগঞ্জ মালামাল লোডিং-আনলোডিং শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ করছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...