রবিবার, ২৩ আগস্ট ২০২৬

জাহাজ ভাঙা কারখানায় দুর্ঘটনা, ব্যবসায়ী নিহত

উপজেলা প্রতিনিধি।

চট্টগ্রামের সীতাকুণ্ডের আউলিয়াসাগর উপকূলে অবস্থিত এম এ শিবব্রেটিং ইয়ার্ডে পুরাতন স্ক্র্যাপ জাহাজের মেয়াদোত্তীর্ণ ফায়ার বোতল বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হওয়া ব্যবসায়ী মো. রুবেলের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৭ অক্টোবর) বিকেলে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রোববার (১৬ অক্টোবর) জাহাজ ভাঙা কারখানায় পুরাতন মালামাল বিক্রি করার জন্য টেন্ডার আহ্বান করা হয়। রুবেল নামের ওই ব্যবসায়ী মালামাল দেখার জন্য জাহাজের ওপরে ওঠেন।

এ সময় একটি গ্যাসের বোতল থেকে গ্যাস বের হতে থাকে। পরে সেটি বিস্ফোরিত হয়। এতে তিনি গুরুতর আহত হলে দ্রুত উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সোমবার বিকেলে তার মৃত্যু হয়। নিহত রুবেল ওই এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে।

ইয়ার্ড মালিক মাহবুবুর রহমান বলেন, আমরা তাকে বাঁচাতে সর্বাত্মক চেষ্টা করেছি। তবে বিষয়টি নিয়ে নিউজ না করতে সংবাদকর্মীদের অনুরোধ জানান তিনি।

চট্টগ্রাম জাহাজ ভাঙা শিল্প শ্রমিক সমবায় সমিতির সভাপতি কে এম শহীদুললাহ বলেন, ওই ইয়ার্ডে নিরাপত্তার ঘাটতি আছে। নিহত রুবেলের পরিবারকে শ্রম আইন অনুযায়ী ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

আরও পড়ুন

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...