শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

হাটহাজারীতে বাল্যবিবাহ বন্ধ করলো প্রশাসন

গিয়াস উদ্দিন

হাটহাজারী পৌরসভায় অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন।

ওই কিশোরীর নাম তাসলিমা আকতার।সে পৌরসভার ০৮ নং ওয়ার্ড দক্ষিণ মিরেরখীল এলাকার বাসিন্দা কুলসুমা বেগম ও মৃত আবদুস শুক্কুরের কন্যা সন্তান। প্রাথমিক শিক্ষা সনদ অনুযায়ী তাসলিমার বয়স ১৪ বছর ১০ মাস।

মঙ্গলবার (১১ই অক্টোবর) রাত ১০ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সরেজমিন গিয়ে ঘটনার সত্যতা পান। সকল কাগজপত্র ও আশপাশের মানুষজনের সাথে কথা বলে তাসলিমার বয়স সম্পর্কে নিশ্চিত হন।

পরে বুধবার (১২ অক্টোবর) তাসলিমার মা কুলসুম বেগম ও বরের পিতা মোঃ আবছার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হন।

এসময় ০৮ নং ওয়ার্ডের সহায়ক সদস্য জনাব সালাউদ্দিন মানিকসহ বর ও কনে পক্ষের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

বিস্তারিত শুনানির পর উভয়পক্ষ বিয়ের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে এবং উপজেলা নির্বাহী অফিসারের কাছে অপ্রাপ্তবয়স্ক তাসলিমার ১৮ বছর না হওয়া পর্যন্ত তারা বিয়ের চেষ্টা থেকে বিরত থাকবে মুচলেকা দেন বর ও কনে পক্ষের অভিভাবক।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিদুল আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে খবর পাই এক কিশোরীকে বাল্যবিবাহ দেওয়া হচ্ছে। ওই কিশোরীর বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পাই। দুই পরিবারকে আজ অফিসে ডাকা হয়।বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝানো হয়েছে। ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবে না মর্মে মেয়ের বাবা লিখিতভাবে অঙ্গীকার করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গতদের মাঝে পার্কভিউ হসপিটালের সৌজন্যে ঢেউটিন বিতরণ

চট্টগ্রাম:সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের...

আরও পড়ুন

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের...