শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

বাঁশখালী’র সেই আলোচিত ইউপি নির্বাচন সম্পন্ন, নৌকা প্রার্থী জয়ী

জসীম উদ্দিন, বাঁশখালী প্রতিনিধি

ইভিএম নিয়ে বেফাঁস মন্তব্য করে কয়েকদফা নির্বাচন বন্ধ হওয়া বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের নির্বাচন অবশেষে আজ সকাল ৮ টায় শুরু হয়ে ইভিএম এর মাধ্যমে বিকাল ৪ টায় শেষ হয়।

সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটের দিকে নির্বাচনী ফলাফল সরকারিভাবে প্রকাশ হয়। এতে নৌকা প্রতীক প্রার্থী মুজিবুল হক চৌধুরী ৯ হাজার ২ শত ৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী আনারস মার্কা নিয়ে ফজলুল কাদের পেয়েছেন ৫ হাজার ৭ শত ১৬ ভোট এছাড়াও ৯ টি ওয়ার্ডে ৯ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত সাধারণ ৩ জন মহিলা সদস্য ও নির্বাচিত হয়।

নৌকা প্রতীক প্রার্থী মুজিবুল হক চৌধুরী বেলা ১টায় সাংবাদিকদের বলেন, প্রত্যেকটি কেন্দ্রে সুন্দর ভোট হচ্ছে তবে ৭ নাম্বর ও ২নং কেন্দ্রে আনারস মার্কা প্রতীক প্রার্থী বহিরাগত দিয়ে প্রভাব বিস্তার করছে।

চাম্বল ইউনিয়ন পরিষদের রিটানিং কর্মকর্তা রকর চাকমা বলেন, ৯টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে। তবে ভোট প্রদানে প্রভাব দেখানোর মতো কোন অভিযোগ পাওয়া যায়নি।

উল্লেখ্য, ইভিএম ভোট প্রসঙ্গে গত ২৮ মে নৌকা প্রতীক প্রার্থী মুজিবুল হক চৌধুরী বেঁফাস বক্তব্য দেয়ার অপরাধে গত ১৫ জুন অনুষ্ঠিত হওয়ার কথা নির্বাচন ৫ জুন নির্বাচন কমিশন স্থগিত ঘোষণা করেন। এর পর গত ৩ জুলাই নির্বাচন কমিশনের উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১৪ জুলাই হবে বলে ঘোষণা দেন। এই লক্ষ্যে সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়। গতকাল মঙ্গলবার (১২ জুলাই) নির্বাচনের দুই দিন আগে নির্বাচন কমিশন আবারো এক প্রজ্ঞাপনের অনুবলে নির্বাচন স্থগিত ঘোষণা করেন। ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ফজলুল কাদের চৌধুরী নামের এক চেয়ারম্যান প্রার্থী হাইকোর্টে রিট করায় নির্বাচন স্থগিত করা হয়েছে। উক্ত নির্বাচনে ৪ জন চেয়ারম্যান, ৯জন সংরক্ষিত মহিলা সদস্য, ৫০ সাধারণ সদস্যসহ ৬৪ জন মোট প্রার্থী প্রতিদ্বন্ধিতার লক্ষ্যে প্রচারণা করে আসছিল। ৯টি ওয়ার্ডের ১০টি ভোট কেন্দ্রে মোট ভোটার ১৫ হাজার ৫৯০ জন। নির্বাচন কমিশনের এ ঘোষণার পর থেকে প্রার্থী ও ভোটারদের মধ্যে অস্থিরতা ভাব ছড়িয়ে পড়েছে। বাঁশখালী উপজেলা সদরে প্রার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ও প্রার্থী হিরা মনি, জাফরুল ইকবাল, মাহমুদুল হক সহ অনেকে।

আরও জানা গেছে, বাঁশখালী উপজেলায় গত ১৫ জুন ১৪ ইউনিয়নে ইউনিয়ন পরিষদের নির্বাচন ছিল। ইভিএম ভোট প্রসঙ্গে বেঁফাস বক্তব্য দেয়ায় গত ৫ জুন ইসির উপসচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষর করা পৃথক দুইটি চিঠি চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছিল। এক পত্রাদেশে বেঁফাস বক্তব্যকারী নৌকার প্রার্থী মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ এবং অপর পত্রাদেশে আগামী ১৫ জুনের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চাম্বল ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। গত ৫জুন সোমবার রাতে বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং নৌকার প্রার্থী মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা দায়ের করেছেন। এর পর চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। বাকী ১৩ ইউনিয়নে গত ১৫ জুন নির্বাচন সম্পন্ন হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...