শনিবার, ২ মে ২০২৬

স্ত্রীকে হত্যাচেষ্টার মামলায় স্বামীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

স্ত্রীকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় তার স্বামী খুরশিদ প্রকাশ খুইশ্যা সোবহান পাগলাকে নামে এক ব্যক্তিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

একইসঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার ১১ অক্টোবর দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় ঘোষণা করেন। মামলায় আদালতে ২ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। তবে আসামি খুরশিদ আদালতে অনুপস্থিত ছিলেন।

কারাদণ্ডপ্রাপ্ত খুরশিদ কুমিল্লা জেলার মুরাদনগর থানার মুছাগরা এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে।

জানা যায়, ১৯৯৯ সালের ৬ মার্চ নগরীর বাকলিয়া থানার বউবাজারের রাজামিয়া কলোনিতে নিলুফা বেগমকে গুলি করে তার স্বামী খুরশিদ প্রকাশ খুইশ্যা। এ ঘটনায় নিলুফা বেগমের মা নূর জাহান বাদী হয়ে খুরশিদকে আসামি করে মামলা দায়ের করেন।১৯৯৯ সালের ২০ সেপ্টেম্বর মামলাটি তদন্তপূর্বক আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় আদালত অভিযোগপত্র গ্রহণ না করে পুনঃতদন্তের নির্দেশ দিলে ২০০৭ সালের ৫ ডিসেম্বর খুরশিদকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

মামলার বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, স্ত্রীকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় স্বামী খুরশিদকে ৩২৬ ধারায় ও ৩০৭ ধারায় ১০ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড ও একইসঙ্গে ৩২৬ ধারায় তাকে ১০ হাজার টাকার জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে দুইটি ধারার শাস্তি একসঙ্গে চলার কারণে আসামিকে শুধু ১০ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। দন্ডপ্রাপ্ত আসামী খুরশিদ জামিন নিয়ে পলাতক থাকায় আদালতে উপস্থিত ছিলেন না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায়...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া...

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের...

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে...

আরও পড়ুন

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম আসিফুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।আজ শুক্রবার ১ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে...

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ। একইসাথে ৫ আগস্টের পর চট্টগ্রামসহ সাংবাদিক সারাদেশে...

গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখায়: চসিক মেয়র 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখায়।শুক্রবার চট্টগ্রাম নগরীর নন্দনকানন বৌদ্ধ মন্দির প্রাঙ্গণে...

চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র বুদ্ধ পূর্ণিমা

নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা।শুক্রবার (১ মে) সকাল থেকেই নগরীর নন্দনকানন বৌদ্ধ...