শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

উপজেলা প্রতিনিধি

মিরসরাইয়ে পুলিশ দেখে পালানোর সময় ২ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীর নাম বাবু শিকদার (৪০)।সে নারায়ণগঞ্জের বন্দর থানার মফিজ শিকদারের ছেলে।

সোমবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে ইয়াবার কারবার করে আসছিল বলে স্বীকার করে। এই ইয়াবাগুলো রাজধানীর বিভিন্ন মাদকসেবীর কাছে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, সোমবার বিকেলে মাদকবিরোধী অভিযান চালাকালে ঢাকামুখী একটি বাসের যাত্রী গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন তার শরীর এবং সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ২ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে চট্টগ্রাম আদালতের পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

আরও পড়ুন

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের...