বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

কর্ণফুলীতে স্বাক্ষর জটিলতায় ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

মো. মহিউদ্দিন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তিন প্রার্থীর জমা দেয়া ২৫০ ভোটার তালিকায় গড়মিল ও স্বাক্ষর জটিলতায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

এর আগে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ তিন পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১১জন প্রার্থী।

তাদের মধ্যে যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তারা হলেন -ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল হালিম, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ডা. ফারহানা মমতাজ ও রানু আকতার।

বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচনে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন।

কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন প্রার্থী হলেন: আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফারুক চৌধুরী, মো. আলী, ও মাহবুব আলম তাঁরা।

এদিকে আজ বিকেলে কর্ণফুলী উপজেলা নির্বাচন অফিসার আবদুল শুক্কুর জানিয়েছেন ‘বাংলাদেশ ব্যাংকের একটা চিঠিতে অস্পষ্টতা থাকায় চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরীর মনোনয়ন পেন্ডিং বা অমীমাংসিত রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক মতামত চেয়েছে।

উল্লেখ, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২রা নভেম্বর ইভিএম পদ্ধতিতে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা হিসেবে যাত্রা শুরুর পর ২০১৭ সালের ২০ আগষ্ট প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী কর্ণফুলীতে মোট ভোটার ১ লক্ষ ৭ হাজার ৭৯৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫৩ হাজার ৫৯৯ জন ও মহিলা ভোটার ৫৪ হাজার ২০০ জন। মোট ভোট কেন্দ্র ৪২টি।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৯ মে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১২ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী কর্ণফুলী থানাকে উপজেলায় উন্নীতকরণের সিদ্ধান্ত গ্রহণ করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের...

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের...

কৃষিকে স্মার্ট করতে একগুচ্ছ মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর...

আরও পড়ুন

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার করেরহাট...

জয় পেয়েছে ইয়ং স্টার ও নোয়াপাড়া লায়ন্স ক্লাব

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আজ মঙ্গলবারের খেলায় জয় পেয়েছে ইয়ং স্টার ক্লাব ও নোয়াপাড়া লায়ন্স ক্লাব।সকালে চট্টগ্রাম জেলা...

‍‌’উন্নত ফটিকছড়ি বিনির্মাণে সাংবাদিক সমাজের সাথে একযোগে কাজ করবো’

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফটিকছড়ি প্রেসক্লাবের উদ্যোগে 'রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ মার্চ) ফটিকছড়ি উপজেলা পরিষদস্থ শহীদ শফিকুর নূর...

‘সীতাকুণ্ডে সনাতন ধর্মাবলম্বীরা নিজস্ব স্বকীয়তায় ধর্ম পালন করতে পারবেন’

সীতাকুণ্ড শিব চতুর্দশী মেলার দ্বিতীয় দিনে মেলা পরিদর্শন ও কমিটির নেতৃবৃন্দসহ আগত দর্শনাথীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সীতাকুণ্ড আসনের নব নির্বাচিত সংসদ সদস্য লায়ন...