শনিবার, ১ আগস্ট ২০২৬

কক্সবাজারে ৪৪ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার পৌরসভার বাজার ঘাটা এলাকায় অভিযান চালিয়ে চুয়াল্লিশ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ টিম নাপিতা পুকুর এলাকার বসত ঘরে অভিযান চালিয়ে চুয়াল্লিশ হাজার ইয়াবা উদ্ধার করে। এসময় ইয়াবা বিক্রির ৩৭ হাজার টাকা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি এন্ড্রয়েড মোবাইল ফোনও উদ্ধার করে জব্দ করে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ১ কোটি ৩২ লাখ টাকা।

আটককৃত মাদক ব্যবসায়ী কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের পাওয়ার হাউস এলাকার আক্তার কামালের ছেলে মহিউদ্দিন (৪৫)। বর্তমানে সে কক্সবাজার পৌরসভার বাজার ঘাটাস্থ নাপিতা পুকুর এলাকায় স্থায়ীভাবে বসবাস করে।

এঘটনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম বাদী হয়ে আটককৃত আসামি মহিউদ্দিনসহ পলাতক আসামিদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা করেন।

সাইফুল আলম জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামি মহিউদ্দিন এর বাড়িতে অভিযান চালিয়ে চুয়াল্লিশ হাজার ইয়াবা উদ্ধার করি। আটক মহিউদ্দিন এলাকায় মানুষের ধারণা পালটাতে নিয়মিত নামাজ আদায় করলেও মূলত এর ছদ্মবেশে দীর্ঘদিন ধরে বড় বড় মাদকের চালান পাচার করে আসছে। তাকে রিমান্ডে এনে ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

আরও পড়ুন

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের...

মাতামুহুরীর সুস্বাদু দইয়ের সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র, বাড়ছে ক্রেতাদের আগ্রহ

দুধজাত জনপ্রিয় খাবার দইয়ের জন্য ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে কক্সবাজারের মাতামুহুরি উপজেলা। সুস্বাদু স্বাদ, খাঁটি দুধের ব্যবহার এবং ঐতিহ্যবাহী প্রস্তুত প্রণালীর কারণে স্থানীয়ভাবে তৈরি...