শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

কক্সবাজারে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের বিপরীত পাশে ‘কক্স ওশান কটেজ’ এর সেপটিক ট্যাংকের ভিতরে নেমে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক রয়েছে আরেক শ্রমিক। রোবাবর (৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম।

নিহত দুই শ্রমিক হলেন- হামিদ ও জাম্বু। চিকিৎসাধীন রয়েছে কাশেম নামে আরেক শ্রমিক। তবে তাদের ঠিকানা পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে- কক্স ওশান কটেজটি ভেঙে নতুনভাবে নির্মান করা হচ্ছে গত দুই মাস আগে থেকে। কটেজ মালিক প্রবাসী মোস্তাকের হয়ে কটেজটি দেখাশুনা করছে জাকরিয়া ও আশরাফ নামে দুই ব্যক্তি। তাদের মাধ্যমে পুরাতন কটেজ ভেঙে নতুনভাবে নির্মাণের কাজ করছে আবুল নামে এক ঠিকাদার। এরিমধ্যে রোববার (৯ অক্টোবর) দুপুর ১২ টার দিকে কটেজের সেপটিক ট্যাংকের সাটারিং খুলে একজন শ্রমিক ভিতরে ঢুকে। দীর্ঘক্ষণ তার সাড়া শব্দ না পেয়ে অপর দুইজন শ্রমিকও সেখানে নামেন। এক পর্যায়ে তারা সেখানে অজ্ঞান হয়ে যায়। এমন খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সেপটিক ট্যাংক থেকে তিন শ্রমিককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই শ্রমিকের মৃত্যু হয়। এদিকে শ্রমিক মৃত্যুর শুনে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় কটেজ নির্মাণের ঠিকাদার আবুল ও মালিকের ভাই আশরাফ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...