সোমবার, ১৭ আগস্ট ২০২৬

আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে যাচ্ছেন বাংলাদেশে ব্যাংকের গভর্নর

চট্টগ্রাম নিউজ ডটকম:

ওয়াশিংটন ডিসিতে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক অর্থ তহবিল-আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে বাংলাদেশের পক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পরিবর্তে বাংলাদেশে ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধিদল যোগ দিচ্ছেন।

সোমবার ১০ অক্টোবর   বিশ্বের ১৮৮টি দেশের অর্থমন্ত্রী ও গভর্নরদের অংশগ্রহণে শুরু হতে যাওয়া এ সম্মেলন চলবে ১৬ অক্টোবর পর্যন্ত।

করোনা পরবর্তী প্রেক্ষাপট ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে আইএমএফ ও বিশ্বব্যাংকের এবারের সম্মেলনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অর্থনীতিবিদসহ সরকারের সংশ্লিষ্ট নীতিনির্ধারকরা। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য সম্মেলনটি খুবই গুরুত্বপূর্ণ হলেও এবার এতে যোগ দিচ্ছেন না অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তার পরিবর্তে বাংলাদেশে ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের নেতৃত্ব ৯ সদস্যের প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে রবিবার ঢাকা ছাড়ছেন।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানা যায়, সম্মেলন সময়ে চলমান বৈঠকে আইএমএফের কাছে ৪৫০ কোটি ডলার ঋণ চাইবে বাংলাদেশ।এসময় আইএমএফের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করবে বাংলাদেশের প্রতিনিধি দল। প্রথম দিনে তারা আইএমএফের এশিয়া ও প্যাসিফিক ডিভিশনের প্রধান রাহুল আনান্দের সঙ্গে ও সংস্থার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এন্থনি এম সায়ের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। ১৩ অক্টোবর আইএমএফের অন্যান্য কর্মকর্তার সঙ্গে সিরিজ বৈঠক করবে বাংলাদেশ। বৈঠকে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজারের সঙ্গেও বৈঠকে হওয়ার কথা রয়েছে বাংলাদেশ প্রতিনিধি দলের। বৈঠকে সংস্থাটির কাছেও ৫০ কোটি ডলার ঋণ সহায়তা চাওয়া হবে।তবে এই ঋণ পেতে সরকারকে বেশকিছু শর্ত পূরণ করতে হবে বলে ধারণা করছেন নীতি নির্ধারকরা।

অর্থ মন্ত্রণালয়ের অন্য একটি সূত্রমতে, বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে চলতি বছরের মধ্যেই ৩ বিলিয়ন ডলার ঋণ সহায়তা পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

উল্লেখ্য, করোনা মহামারীতে বিগত দুই বছর ভার্চুয়ালি সভার হলেও এবার সরাসরি বৈঠক হতে যাচ্ছে বহুজাতিক এই দুই সংস্থা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...