শনিবার, ১ আগস্ট ২০২৬

চকরিয়ায় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

বিপ্লব দাশ, চকরিয়া প্রতিনিধি 

চকরিয়ায় কলেজ ছাত্রীকে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে নাবিল শাদ রাকিন (২৬) নামে এক বখাটে যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। থানায় মামলা দায়েরের পর এই ঘটনাটি জানাজানি হয়।

বখাটে যুবক রাকিন খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পূর্ব পাড়ার বাসিন্দা ও চকরিয়া আবাসিক মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এসএম মনজুর এর ছেলে।

থানায় দেয়া মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর খুটাখালীর এক কলেজ ছাত্রী তার বান্ধবীদের নিয়ে কক্সবাজারে বেড়াতে যাওয়ার পর একই এলাকার বখাটে যুবক রাকিন ওই ছাত্রীকে ফুসলিয়ে কলাতলি এলাকায় একটি আবাসিক হোটেলে তুলে একটি কক্ষে নিয়ে যায়। পরে তাকে একটি জুস খাইয়ে অজ্ঞান করে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে তিনি পালিয়ে চকরিয়ায় বাড়িতে এসে মা-বাবাকে বিষয়টি অবগত করেন।

মামলার বাদী ওই ছাত্রী এজাহারে দাবী করেন, রাকিনের ছোট বোন আামার বান্ধবী। তার মাধ্যেমে আমাকে বিভিন্নভাবে প্রেম নিবেদন করে রাকিন। এতে সাড়া না দেওয়ায় কক্সবাজারে আমাকে একা পেয়ে দেখা করার কথা বলে হোটেলে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। আর এতে তাকে সহায়তা করে অজ্ঞাত আরো দুই যুবক। এদিকে মামলা তুলে নিতে বিভিন্ন লোকজন মারফত হুমকি প্রদান করেছে বলেও বাদী অভিযোগ করেন। আসামী স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগী কলেজ ছাত্রীর পরিবার নিরাপত্তহীনতায় রয়েছে বলে জানান তিনি।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম পিপিএম বলেন, এই মামলার আসামী বখাটে যুবক রাকিন ও তার সহযোগী দুই বন্ধুকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

আরও পড়ুন

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের...