মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

চবিতে সাংবাদিক সমিতির রজতজয়ন্তী স্মারক ‘অম্লান’র মোড়ক উন্মোচন

গিয়াস উদ্দিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) পঁচিশ বছর পূর্তি উপলক্ষ্যে রজতজয়ন্তী স্মারক ‘অম্লান’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

পাশাপাশি উন্মোচন করা হয় চবিসাসের ২০২২-২৩ সেশনের ক্যালেন্ডার।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় চবি উপাচার্য দফতরে অম্লান’র মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

এসময় উপস্থিত ছিলেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান, আইসিটি সেলের পরিচালক ও সিন্ডিকেট সদস্য ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহিদুল ইসলাম এবং সহকারী প্রক্টর অরুপ বড়ুয়া।

অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির রজতজয়ন্তী স্মারকটি দেখে আমার বেশ ভালো লাগলো। ম্যাগাজিনের প্রচ্ছদে দেখলাম খুব চমৎকারভাবে বিশ্ববিদ্যালয়ের নানা বৈচিত্র্য দিক ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া সাংবাদিকতা সংশ্লিষ্ট অনেক ভালো ভালো লেখাও রয়েছে।

তিনি আরও বলেন, আপনাদের লেখনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সমস্ত তথ্য দেশ-বিদেশের মানুষের নিকট পৌঁছোয়।

বিশ্ববিদ্যালয় সম্পর্কে মানুষ কেমন ধারণা পোষণ করবে তাও নির্ভর করে সাংবাদিকদের লেখনীর ওপর। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা ঘটনার সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশ করবেন।

ম্যাগাজিনের সম্পাদক এবং চবিসাসের প্রচার, প্রকাশনা ও দফতর সম্পাদক ইমাম ইমু বলেন, সাংবাদিক সমিতির পঁচিশ বছর পূর্তি উপলক্ষ্যে প্রকাশিত এ বিশেষ ম্যাগাজিনে গবেষক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং সমিতির সাবেক ও বর্তমানদের অভিজ্ঞতালব্ধ লেখা স্থান পেয়েছে। দীর্ঘদিনের প্রচেষ্টায় আমরা প্রকাশনাটি সম্পন্ন করেছি। ম্যাগাজিনটি প্রকাশে এবং সহযোগিতায় এগিয়ে আসা সবার প্রতি কৃতজ্ঞতা।

এছাড়া ‘অম্লান’র সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চবিসাস সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন। সম্পাদনা সহযোগী ছিলেন সহ-সভাপতি আহমাদ সালমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব এ রহমান, অর্থ ও ক্রীড়া সম্পাদক রুমান হাফিজ, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আজহার, সদস্য নবাব আব্দুর রহিম ও রোকনুজ্জামান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময়...

টেকনাফের পাহাড়ে তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে গলা কাটা অবস্থায় তিনজনের...

সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে:  ক্যাপ্টেন সামিউল ইসলাম

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে...

নৌবাহিনীর অভিযানে মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ আটক ১১

বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকা থেকে মায়ানমারে...

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

আরও পড়ুন

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার করেরহাট...

জয় পেয়েছে ইয়ং স্টার ও নোয়াপাড়া লায়ন্স ক্লাব

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আজ মঙ্গলবারের খেলায় জয় পেয়েছে ইয়ং স্টার ক্লাব ও নোয়াপাড়া লায়ন্স ক্লাব।সকালে চট্টগ্রাম জেলা...

‍‌’উন্নত ফটিকছড়ি বিনির্মাণে সাংবাদিক সমাজের সাথে একযোগে কাজ করবো’

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফটিকছড়ি প্রেসক্লাবের উদ্যোগে 'রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ মার্চ) ফটিকছড়ি উপজেলা পরিষদস্থ শহীদ শফিকুর নূর...

‘সীতাকুণ্ডে সনাতন ধর্মাবলম্বীরা নিজস্ব স্বকীয়তায় ধর্ম পালন করতে পারবেন’

সীতাকুণ্ড শিব চতুর্দশী মেলার দ্বিতীয় দিনে মেলা পরিদর্শন ও কমিটির নেতৃবৃন্দসহ আগত দর্শনাথীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সীতাকুণ্ড আসনের নব নির্বাচিত সংসদ সদস্য লায়ন...