শনিবার, ২২ আগস্ট ২০২৬

আর কোনো খারাপ মানুষের সঙ্গে চলতে চাই না: শাকিব খান

বিনোদন ডেস্ক

শোবিজে এখন সবচেয়ে আলোচিত নাম শাকিব খান। নায়িকা বুবলীকে বিয়ে ও দুজনের সন্তান শেহজাদ খান বীরের বিষয়গুলো প্রকাশ্যে আসার পর থেকে সামাজিক মাধ্যমে তুমুল চর্চায় আছেন তিনি।

সঙ্গে উঠে আসছে তার সাবেক স্ত্রী নায়িকা অপু বিশ্বাস ও সন্তান আব্রাম খান জয়, নায়িকা পূজার চেরির সঙ্গে প্রেমের গুঞ্জনসহও আরও নানান বিষয়। ঠিক এমন সময়ে গণমাধ্যমকে নিজের ভেতরের কিছু কথা জানিয়েছেন ঢালিউড কিং।

এক সাক্ষাৎকারে শাকিবকে প্রশ্ন করা হয়, সেলিব্রেটিদের ব্যক্তিগত বিষয় বলে কিছু নেই, সবই পাবলিক প্রপার্টি, এক্ষেত্রে কী বলবেন? জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, আমিও স্বীকার করি সেলিব্রেটিদের সবকিছুই পাবলিক দেখতে চায়, তাই বলে কি একজন সেলিব্রেটির বেডরুমের দৃশ্য পাবলিককে দেখানো যায়? তার প্রাইভেসি বলে কী কিছু থাকতে নেই? দেখুন হলিউড-বলিউড এমনকি টলিউডের তারকাদের কথাই যদি বলি তাহলে বলতে হয় সেখানে তো এমন ঘটনা প্রায়ই ঘটে, কিন্তু সেগুলো নিয়ে কি সে দেশের মানুষের মধ্যে এমন উন্মাদনা কখনো দেখা যায়। টালিগঞ্জের জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চারটি বিয়ে করেছেন, ইলেন মাস্কও চারটি বিয়ে করেছেন, কই তাদের নিয়ে তো সেসব দেশের মানুষের মধ্যে তেমন টুঁ শব্দ নেই।’

সাম্প্রতিক সময়ের ঘটনাগুলোর জন্য কিছু ঈর্ষাপরায়ণ শত্রুর দিকেও ইঙ্গিত করেন ঢালিউড কিং। তার ভাষায়, ‘প্রতিষ্ঠিত মানুষের পেছনে সব সময় ঈর্ষাপরায়ণ কিছু শত্রু থাকে, তারাই তিলকে তাল করে পরিস্থিতির অবনতি ঘটাতে চায়। এসব মানুষ কিন্তু বন্ধু রূপে কাছেই থাকে।

যেমন নবাব সিরাজউদ্দৌলার অতি কাছের মানুষ ছিলেন মিরজাফর। এই মিরজাফরদের কাছ থেকে সব সময় দূরে থাকতে হয়। মিরজাফরদের পরিণতি শেষ পর্যন্ত ভয়াবহ হয়। তারা একসময় করুণভাবে নির্বংশ হয়। ইতিহাসই এর সাক্ষী। আমি আর কোনো খারাপ মানুষের সঙ্গে চলতে চাই না।’

আরেক প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‘আমি কমপক্ষে এখন পর্যন্ত শতাধিক ছবিতে অভিনয় করেছি। তাই বলে আমি কি প্রত্যেক নায়িকার সঙ্গেই প্রেম-বিয়ের সম্পর্কে জড়িয়েছি। সবার সঙ্গে কি আমার স্ক্যান্ডাল আছে। আমি তো মাত্র দুজনকে বিয়ে করেছি। বাকি যেসব খবর রটেছে সবই তো গুঞ্জন। না হলে যাদের জড়িয়ে আমার সম্পর্কে বলা হচ্ছে তারা কি মুখ বন্ধ করে রাখত।’

বুবলীর সঙ্গেই তো বাকিটা জীবন কাটিয়ে দেবেন? এমন প্রশ্নে শাকিবের উত্তর, ‘দেখুন, বিচ্ছেদের জন্য কেউ বিয়ে করে না, সুন্দর সংসার আর সুখের আশায় মানুষ বিয়ে করে। কোনো একজনের কারণে কেউ সুখী হয় কেউ বা হয় না। আমি এখন সুন্দর একটি সুখের সংসার চাই।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের...

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক...

আরও পড়ুন

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত হওয়া শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা চমেক...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে মাতামুহুরী পরিবহনের একটি বাস।শনিবার (২২ আগস্ট) উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের...

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা ইউটার্ন এলাকায় বেপরোয়া গতির...