শনিবার, ২২ আগস্ট ২০২৬

তৃণমূল নেতাকর্মীদের সাথে চরণদ্বীপ ইউনিয়ন আ.লীগের মতবিনিময়

নিউজ ডেস্ক

বাংলাদেশ আওয়ামীলীগ বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়ন শাখার ওয়ার্ড পর্যায়ের তৃণমূল নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের সমর্থকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ (৫ অক্টোবর) বিকেল ৩টায় প্রবীণ ও ত্যাগি আওয়ামী লীগ নেতা আখতার উদ্দিন তালুকদারের বাসবভনে অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত সভাপতি ইসমাঈল খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বক্কর এর সঞ্চালনায় মতবিনিময় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রবীণ নেতা ও সাবেক চেয়ারম্যান রফিক উদ্দিন বি.কম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, আখতার উদ্দিন তালুকদার, সামশুল আলম সওদাগর, ইদ্রিস খান, উপজেলা আওয়ামীলীগ নেতা নুরুল আমিন খান, উপজেলা কৃষকলীগের সহ সভাপতি এনাম উদ্দিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল আলম দুলাল, উপজেলা কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সংগঠক শেখ মহিউদ্দিন।

দীর্ঘ পাঁচ ঘন্টার এই মতবিনিময় সভা আওয়ামীলীগের অবহেলিত, নিপীড়িত ও ত্যাগী তৃণমূল নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয়।

এতে আরও বক্তব্য রাখেন ১ নং ওয়ার্ড সভাপতি জফুর আলম ২ নং ওয়ার্ড সভাপতি সালেহ জহুর, ৩ নং ওয়ার্ড এর নেতা মোহাম্মদ শহীদ হোসেন, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি আকবর আলী, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শেখ আবু সায়িদ সিদ্দিকী।

আরও ছিলেন ঈদু আলম, মোহাম্মদ মিয়া, আবুল মনছুর, মোহাম্মদ লোকমান, দীপক বড়ুয়া, লোকমান খান, জহির আলম, মোহাম্মদ নুরুল আলম, আবুল কাসেম খান, মুজিবুর রহমান, শিবু বড়ুয়া, মোহাম্মদ ছদরুল আলম, মোহাম্মদ এজাহার মিয়া, ছৈয়দুল হক খান, মোহাম্মদ হোসেন, শামসুল আলম দুলাল, এমরান হোসেন পারভেছ, জসিম উদ্দিন, মোহাম্মদ টিটু, মোহাম্মদ জামাল উদ্দিন, মুহাম্মদ মহসিন রেজভি, সেচ্ছাসেবকলীগ নেতা ওয়াহিদুর রহমান মিন্টু, যুবলীগ নেতা দিদারুল ইসলাম নোটন, মোহাম্মদ লিটন খান, ছাত্রলীগ নেতা নাজিম উদ্দিন খান, আসিফ উদ্দিন তালুকদার, সাইফুল বশর সবুজসহ আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগের গঠণতন্ত্রের আলোকে ওয়ার্ড থেকে ইউনিয়নে ত্যাগী, পরিক্ষীত, আদর্শিক নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের কোন বিকল্প নেই।

সভায় জেলা ও উপজেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের সদয় অবগতির জন্য জানানো হয় যে তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে কোন কমিটি গঠন করলে দল অনেক বেশী ক্ষতিগ্রস্ত হবে যা কাম্য নয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের বোয়ালখালী উপজেলার অন্যতম ইউনিট চরণদ্বীপের সকল নেতাকর্মীদের নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে উপজেলার নির্দেশনা সাপেক্ষে আসন্ন ওয়ার্ড সম্মেলন পরবর্তী ইউনিয়ন আওয়ামীলীগ সম্মেলনের জন্য নিজেদের সংগঠিত করার লক্ষ্যে প্রস্তুতি নিতে বলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের...

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক...

আরও পড়ুন

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে মাতামুহুরী পরিবহনের একটি বাস।শনিবার (২২ আগস্ট) উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের...

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা ইউটার্ন এলাকায় বেপরোয়া গতির...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...