বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

জননেত্রী শেখ হাসিনা জনগণের আশীর্বাদ হয়ে রাজনীতিতে এসেছেন: প্রফেসর আনোয়ারুল আজিম

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রাম ইসলামিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ বলেছেন, জননেত্রী শেখ হাসিনা জনগণের আশীর্বাদ হয়ে রাজনীতিতে এসেছেন।

তার দূরদর্শী চিন্তা, প্রশ্নাতীত দেশপ্রেম ও যোগ্যতায় তিনি সেরা রাষ্ট্র নায়কের অবিধা নিয়ে বাংলাদেশকে সম্মানিত করেছেন। সারা বিশ্ব অবাক বিস্ময়ে বাংলাদেশের উন্নয়নযজ্ঞ অবলোকন করে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসাবে গণ্য করেছেন।

দেশের এক কঠিন সময়ে তার স্বদেশ প্রত্যাবর্তন, দল পরিচালনা, সর্বোপরী দেশ পরিচালনায় সফল হয়েছেন। ইতিহাস তাকে গ্রহণ করেছে।

আজ (২৮ সেপ্টেম্বর) বুধবার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, গণতন্ত্র হত্যার রাজনীতি শুরু করে জনগণের রায় ছাড়া বন্দুকের জোরে পেছন দরজা দিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করেছিল মেজর জিয়া।

গণতন্ত্র হত্যাকারীদের এদেশের জনগণ ক্ষমা করবে না। স্বৈরশাসকের শাসনামলে জননেত্রী শেখ হাসিনা রাজনীতিতে আসেন। জননেত্রী শেখ হাসিনা অগণতান্ত্রিক ধারার উত্থান রুখে দিয়েছে। শেখ হাসিনার সাহস ও দৃঢ়তায় সাংবিধানিক ধারা অক্ষুন্ন রয়েছে। বঙ্গবন্ধুর যোগ্য কন্যা শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও অগ্রযাত্রায় এগিয়ে চলেছে।

উন্নয়নের ছোয়ায় বদলে যাচ্ছে বাংলাদেশের প্রত্যান্ত অঞ্চল। শেখ হাসিনা ক্ষমতায় এসে স্বাধীনতার চেতনায় জাগরণ ঘটিয়ে ইতিহাসের সঠিক ধারায় দেশ ও জনগণকে আনতে সক্ষম হয়েছেন। স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে উন্নয়নের ধারায় দেশের সকল খাতকে সংপৃক্ত করতে সফল হয়েছেন।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি বলেছেন, শান্তির অগ্রদূত, উন্নয়নের রোল মডেল ও বিশ্বনেত্রী হিসেবে বিশ্ব সমাজে প্রশংসিত শেখ হাসিনা। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মাকান্ডের কারণে শান্তিতে নোভেল পুরস্কার পাওয়ার দাবী রাখেন শেখ হাসিনা। শেখ হাসিনার হাতে যতদিন দেশ, পথ হারাবে না বাংলাদেশ। বাংলার সাধারণ মানুষের আস্তা ও ভালবাসার প্রতীক শেখ হাসিনা দীর্ঘজীবি হোক।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের কারীগর জননেত্রী শেখ হাসিনা তাঁর যোগ্যতা দিয়ে দলকে সুসংগঠিত করেছেন, রাষ্ট্রীয় ক্ষমতায় দলকে অধিষ্ঠিত করে জাতীয় জীবনের বহুক্ষেত্রে অভাবনীয় অনন্য সাফল্য আনতে সক্ষম হয়েছেন।

একজন সৎ, ধার্মিক, পরিশ্রমী, নির্লোভ, বহুমাত্রিক গুনের অধিকারী দেশপ্রেমিক হিসাবে নিজকে উৎসর্গ করে তাদের কল্যাণের জন্য নিজের রাজনীতিকে পরিচালিত করেছেন। তিনি জনগনের জন্য আশীর্বাদ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস, এস এম আবুল কালাম, আইন সম্পাদক এড: মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এড: জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মনসুর, শ্রম সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আলহাজ্ব আবু জাফর, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরান, প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, স্বাস্থ্য সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, তথ্য ও গবেষনা সম্পাদক আবদুল কাদের সুজন, ধর্ম সম্পাদক আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, ত্রাণ সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহীন, মহিলা বিষয়ক সম্পাদক এড: কামরুন নাহার, সদস্য আবু সুফিয়ান, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, চেয়ারম্যান নাসির আহমদ, মোস্তাক আহমদ আঙ্গুর, আয়ুব আলী, বিজন চক্রবর্ত্তী, এ কে আজাদ, মাহবুবুর রহমান শিবলী, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগ সভাপতি আতিকুর রহমান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগ যুগ্ম আহবায়ক এড: কামেলা খানম রূপা, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মো: আবু তাহের, মহিলা নেত্রী কল্পনা লালা, নুরুন্নাহার জালাল, রেহেনো ফেরদৌস, জান্নাত আরা মঞ্জু, খালেদা আক্তার, ববিতা বড়য়া, জীবন আরা বেগম, জগদা চৌধুরী প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে...

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

আরও পড়ুন

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ম্যামাচিং মারমা কে। একই সঙ্গে...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৮) নাম যুবককে খুন করা হয়েছে।বৃহস্পতিবার ২০ আগস্ট সন্ধ্যা...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছে দেশটি।বৃহস্পতিবার...