বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

রাতে মাঠে নামছে ব্রাজিল, ভোর না হতেই আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদক

কাতার বিশ্বকাপের আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেওয়ার কাজ করছে দক্ষিণ আমেরিকার দুই হট-ফেভারিট দল ব্রাজিল এবং আর্জেন্টিনা। দুই দলই বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের মধ্যকার স্থগিত হয়ে যাওয়া ম্যাচটির বদলে প্রীতি ম্যাচ খেলে নিজেদের প্রস্তুত করে নিচ্ছে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে মাঠে নামবে ব্রাজিল। সেলেসাওদের প্রতিপক্ষ দুর্বল তিউনিসিয়া। বাংলাদেশ সময় রাত ১২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

প্যারিসের পার্ক দে প্রিন্সেসে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ থেকে কোনো টিভি চ্যানেলে খেলাটি সরাসরি দেখা যাবে না। তবে অনলাইন স্ট্রিমিংয়ের সাইটগুলোতে দেখা যাবে ম্যাচটি।

তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য বিশ্বকাপের আগে সর্বশেষ আন্তর্জাতিক কোনো ম্যাচ। এরপর সরাসরি বিশ্বকাপের মঞ্চে সার্বিয়ার বিপক্ষে ২৫ নভেম্বর মাঠে নামবে নেইমাররা।

এদিকে রাতে ব্রাজিলের ম্যাচের রেশ না কাটতেই ভোরে মাঠে নামবে আর্জেন্টিনাও। নিজেদের প্রীতি ম্যাচ খেলতে মেসিরা নামবে দুর্বল জ্যামাইকার বিপক্ষে। ব্রাজিল ম্যাচের মতো আর্জেন্টাইনদের ম্যাচও সরাসরি সম্প্রচার করবে না বাংলাদেশের কোনো টিভি চ্যানেল।

আর্জেন্টিনা-জ্যামাইকার মধ্যকার ম্যাচটি নিউজার্সির রেড বুল স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সময় ২৮ সেপ্টেম্বর ভোর ৬টায়। এদিকে ব্রাজিল বিশ্বকাপের আগে আজই শেষ ম্যাচ খেললেও আর্জেন্টিনা মাঝে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে।

নভেম্বরের ১৬ তারিখে সেই ম্যাচটিতে আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে মেসিরা। এদিকে জ্যামাইকার বিপক্ষে মঙ্গলবার মাঠে নামার আগে টানা ৩৪ ম্যাচ অপরাজিত আছে লিওনেল স্কালোনির দল।

আজ জিতলেই সংখ্যাটা ৩৫-এ গিয়ে ঠেকবে। সে ক্ষেত্রে টানা অপরাজিত থাকার রেকর্ডে আরও চারটি ম্যাচে নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে হবে আলবেসেলেস্তেদের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...