মঙ্গলবার, ১২ মে ২০২৬

শিশুবান্ধব ও নিরাপদ শহর নিশ্চিত করতে হবে: ভারপ্রাপ্ত মেয়র

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম বলেন, চট্টগ্রাম শহরে সড়ক নিরাপত্তায় পরিক্ষামুলক কোন প্রকল্প গ্রহণ না করে নিবিড় গবেষণার আলোকে বাস্তবসম্মত কার্যকরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। সড়ক নিরাপত্তা নগরীর জন্য একটি অগ্রাধিকার বিষয়। সড়কের দুর্ঘটনা এড়াতে গাড়ীর গতি নিয়ন্ত্রনের পাশাপাশি সড়ক ব্যবহারকারী তথা পথচারি ও যানবাহন চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টি জরুরী। আমাদের শিশুরা আমাদের ভবিষ্যৎ তাদের জন্য আমরা একটি শিশুবান্ধব ও নিরাপদ শহর নিশ্চিত করতে কাজ শুরু করা উচিৎ। বিআইজিআরএস প্রকল্প উন্নত ও নিরাপদ চট্টগ্রাম গড়ার একটি বড় সুযোগ।

রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে টাইগারপাসস্থ চসিকের সম্মেলন কক্ষে বøুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিব ফর গ্লোবাল রোড সেফট্টি (বিআইজিআরএস) এর সাথে মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় চসিক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, অতিঃ প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু ছালেহ, মুনিরুল হুদা, বিআইজিআরএস’র ইনিশিয়েটিব কো-অর্ডিনেটর মো. আবদুল ওয়াদুদ, কান্টি ম্যানেজার মো. নাছির উদ্দিন, প্রোগ্রাম এসোসিয়েট কাঞ্চনা গেনিস, প্রোগ্রাম অফিসার সুগান্থি শ্রাভানান, সিনিয়র টেকনিক্যাল এডভাইজার মিরিক পালা ও চসিক নির্বাহী প্রকৌশলী বৃন্দ বক্তব্য রাখেন।

ভারপ্রাপ্ত মেয়র বলেন, ট্রাফিক আইন আছে, কিন্তু প্রয়োগের বিষয়টি যথাযথ হয় না বলে সড়ক দূর্ঘটনা রোধ করা সম্ভব হচ্ছে না। তিনি আরো বলেন, নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ, সড়ক ও জনপদ, সিডিএ, বিআরটিএসহ সব সংস্থার সমন্বয় প্রয়োজন। সমন্বয়ের মাধ্যমে কাজ করলে যে কোন কাজের সফলতা আসবেই।

তিনি এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টিতে কাউন্সিলরদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

প্রতিনিধি দলের কো-অর্ডিনেটর মো. আবদুল ওয়াদুদ বলেন, চট্টগ্রামের ১৬টি স্থানের উপর পরিক্ষা-নিরীক্ষা করা হয়। এতে প্রতিয়মান হয়েছে যে, চালক ও পথচারিদের অসতর্কতা, ফিটনেস বিহীন যানবাহন অনুপোযুক্ত সড়ক সর্বোপরি গতি নিয়ন্ত্রণে অসাবধনতায় বেশির ভাগ দূর্ঘটনা সংঘটিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায়...

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী...

রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে জনমত গড়তে শিক্ষার্থীদের সক্রিয় হতে হবে: ঢাবিতে প্রধানমন্ত্রী

দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে শিক্ষার্থীদের সক্রিয়...

দৌছড়িতে  শিক্ষার বাতিঘর লন্ডভন্ড

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ঘেরা দোছড়ি ইউনিয়নের তুলাতলী। যোগাযোগ,...

চট্টগ্রামে হাম-রুবেলা টিকার আওতায় ৯২ শতাংশ শিশু

চট্টগ্রাম মহানগরীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায়...

রামগড়ে গ্রামবাসী ও প্রশাসনের সংঘর্ঘে আহত ১০

খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালু উত্তোলনের সময় স্থানীয় প্রশাসনের অভিযান...

আরও পড়ুন

দৌছড়িতে  শিক্ষার বাতিঘর লন্ডভন্ড

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ঘেরা দোছড়ি ইউনিয়নের তুলাতলী। যোগাযোগ, অবকাঠামো ও শিক্ষার দিক থেকে বছরের পর বছর অবহেলিত এই প্রত্যন্ত জনপদে বহু কষ্টে জ্বলে...

চট্টগ্রামে হাম-রুবেলা টিকার আওতায় ৯২ শতাংশ শিশু

চট্টগ্রাম মহানগরীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় তিন লাখ শিশুর মধ্যে ৯২ শতাংশকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি...

রামগড়ে গ্রামবাসী ও প্রশাসনের সংঘর্ঘে আহত ১০

খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালু উত্তোলনের সময় স্থানীয় প্রশাসনের অভিযান চলাকালে গ্রামবাসী ও প্রশাসনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রামগড়ের পূর্ব বলিপাড়া গ্রামে...

রায়পুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী গ্রেপ্তার

আনোয়ারায় গৃহবধূ হালিমা আক্তারের মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনা মামলায় স্বামী হাফেজ মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।সোমবার নগরীর চকবাজার আধুনিক চক সুপার...