মঙ্গলবার, ১২ মে ২০২৬

ধর্ষণ মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতি কক্সবাজারে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ধর্ষণের মামলায় কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউছার ওরফে অনিককে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আবু কাউছার কুমিল্লার দেবীদ্বার উপজেলার নুরপুর গ্রামের ফজলুল হকের ছেলে। ২০১৪ সালের ৪ ডিসেম্বর থেকে চলতি বছরের ২৫ মার্চ পর্যন্ত তিনি কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি পদে ছিলেন।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট সকাল ১০টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচর বৈশাখী আবাসিক হোটেলে ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে আবু কাউছার অনিকের বিরুদ্ধে এক গৃহবধূ বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। উক্ত মামলায় বাদী ৪ জনকে আসামি করা হয়। এ মামলার ৩ নম্বর আসামি কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউছার যে এতদিন পলাতক ছিল।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব ১৫ সহকারী পুলিশ সুপার বিল্লাল উদ্দিন।

তিনি বলেন, কুমিল্লা জেলা ছাত্রলীগ সভাপতি অনিকের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলা করা হয়। এর পরেই আত্মগোপনে চলে যান তিনি। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাবের একটি দল কক্সবাজার কলাতলী থেকে অনিককে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী...

রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে জনমত গড়তে শিক্ষার্থীদের সক্রিয় হতে হবে: ঢাবিতে প্রধানমন্ত্রী

দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে শিক্ষার্থীদের সক্রিয়...

দৌছড়িতে  শিক্ষার বাতিঘর লন্ডভন্ড

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ঘেরা দোছড়ি ইউনিয়নের তুলাতলী। যোগাযোগ,...

চট্টগ্রামে হাম-রুবেলা টিকার আওতায় ৯২ শতাংশ শিশু

চট্টগ্রাম মহানগরীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায়...

রামগড়ে গ্রামবাসী ও প্রশাসনের সংঘর্ঘে আহত ১০

খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালু উত্তোলনের সময় স্থানীয় প্রশাসনের অভিযান...

রায়পুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী গ্রেপ্তার

আনোয়ারায় গৃহবধূ হালিমা আক্তারের মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যার...

আরও পড়ুন

চট্টগ্রামে হাম-রুবেলা টিকার আওতায় ৯২ শতাংশ শিশু

চট্টগ্রাম মহানগরীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় তিন লাখ শিশুর মধ্যে ৯২ শতাংশকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি...

রামগড়ে গ্রামবাসী ও প্রশাসনের সংঘর্ঘে আহত ১০

খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালু উত্তোলনের সময় স্থানীয় প্রশাসনের অভিযান চলাকালে গ্রামবাসী ও প্রশাসনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রামগড়ের পূর্ব বলিপাড়া গ্রামে...

রায়পুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী গ্রেপ্তার

আনোয়ারায় গৃহবধূ হালিমা আক্তারের মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনা মামলায় স্বামী হাফেজ মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।সোমবার নগরীর চকবাজার আধুনিক চক সুপার...

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল শুধু একজন কবিয়াল ছিলেন না। তিনি ছিলেন সমাজ-সভ্যতা বদলানোর একজন গভীর পর্যবেক্ষক। বাঙালির জাতি সত্তা...