বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

আনোয়ারায় জমিতে পড়ে মৃগী রোগে আক্রান্ত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মো. মহিউদ্দিন

চট্টগ্রামের আনোয়ারায় বাবার সাথে চাষাবাদের জমিতে সার নিয়ে গিয়ে মো. মহসিন খান ওরপে আসিফ (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ৪ টার দিকে উপজেলার বৈরাগ মোহাম্মদপুর গ্রামের পূর্ববিলে এ ঘটনা ঘটে। ওই কিশোর স্নায়ুবিক রোগে (মৃগী) আক্রান্ত ছিল।

চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খালেদ নেওয়াজ চৌধুরী (খোকন) এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. মহসিন খান ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হযরত আলী মাষ্টারের বাড়ির মো. ছৈয়দ নূরের ছেলে বলে জানা গেছে।

সে আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ব্যবসা শাখার এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, মো. আসিফ গতকাল এসএসসি পরীক্ষা দিয়ে এসে খাওয়া দাওয়া শেষ করে তার বাবার কথা মত তাদের চাষাবাদের জমির জন্য সার নিয়ে যায় বিলে।

ওই সময় সার জমিতে রেখে তার বাবা তাকে বাড়িতে চলে যেতে বলেন। চলে যাওয়ার পথে সে হঠাৎ মৃগী রোগে আক্রান্ত হয়ে জমিতে পড়ে যায়। সেখান থেকে তাঁর বাবা স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে আনোয়ারা হলি হেলথকেয়ারে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় চমেক হাসপাতালে প্রেরণ করেন দায়িত্বরত চিকিৎসক। চমেক হাসপাতালে ভর্তি হওয়ার দশমিনিটের মাথায় সে মৃত্যুবরণ করেন।

মো. মহসিনের সহপাঠীরা জানান, মহসিন আমাদের সঙ্গে আজকে গণিত পরীক্ষা দিয়েছে তার মৃগী রোগ ছিল। হঠাৎ সে এইভাবে চলে যাওয়ায় আমরা খুবই মর্মাহত।

পরে বৃহস্পতিবার রাত দশটায় জানাজার নানাজ শেষে স্থানীয় একটি কবরস্থানে নিহত মো. মহসিনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ...

আরও পড়ুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি চাল ভিন্ন মোড়কে বিক্রি, জব্দ ৫৭৮ টন চাল

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুল সালেহ কার্পেট গোডাউনে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সরকারি চাল মজুত ও ভিন্ন মোড়কে বাজারজাত করার অভিযোগে ৫৭৮.৬০ টন চাল জব্দ করেছে...

গর্জনিয়ায় মালিকবিহীন ১ লাখ ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখীল এলাকায় পুলিশের বিশেষ অভিযানে মালিকবিহীন ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা...

খাগড়াছড়িতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং

খাগড়াছড়িতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অগ্রাধিকারভিত্তিক কার্যক্রম তুলে ধরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এ...

সেনাবাহিনীর সহায়তায় আলীকদমে হাম-রুবেলা টিকাদান

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন মায়ানমার সীমান্তবর্তী পাহাড় ভাঙা পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের সার্বিক তত্ত্বাবধান, নিরাপত্তা সহায়তা ও সমন্বয়ে সফলভাবে...