চট্টগ্রামের হালদা নদীর কচুখাইন ও ছায়ারচর এলাকায় অভিযান চালিয়ে আড়াই হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে নৌ-পুলিশ।
শুক্রবার ২৩ সেপ্টেম্বর ভোর সাড়ে পাঁচটার এই অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী নৌ-পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ এনামুল হক বলেন, ভোর ৫ঃ৩০ মিনিট হতে চলমান দু’ঘণ্টা ব্যাপী অভিযানে হালদা নদীর কচুখাইন ও ছায়ারচর অংশে অবৈধভাবে পাতানো অবস্থায় মোট আড়াই হাজার মিটার আয়তনের পাঁচটি চরঘেরা জাল জব্দ করা হয়েছে। পরবর্তীতেও আমাদের এধরণের অভিযান অব্যাহত থাকবে।
