বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

পেকুয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মধুবন ম্যানেজারকে ১৫ দিনের জেল  

৪ প্রতিষ্ঠানে সর্বমোট ৮৪ হাজার টাকা জরিমানা 

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় বিএসটিআই ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (২১ সেপ্টম্বর) বেলা ১২টায় পেকুয়া চৌমুহনী, পেকুয়া বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।

এসময় মধুবন পেকুয়া চৌমুহনী শাখার আছিয়া এন্টারপ্রাইজকে বাংলাদেশ স্ট্যান্ডার্স এন্ড টেস্টিং ইনষ্টিটিউশন ২০১৮এর ১৫(১)ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় অনাদায়ে ওই প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ ফরহাদ(৩৫) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

বিএসটিআই এর অনুমোদন বিহীন অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট পাউরুটি তৈরী, পণ্যের গায়ে মেয়াদের লেভেল না থাকায় চৌমুহনীস্থ ঢাকা কিংস বেকারীকে ৫০হাজার টাকা, ১শত মিলি কম পরিমাপ যন্ত্র দ্বারা জালানী তেল বিক্রয়ের দায়ে চৌমুহনীস্থ মেসার্স বিছমিল্লাহ এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা,একই স্থানে সৌদিয়া জুয়েলার্সকে কম পরিমাপ যন্ত্র দ্বারা ওজন ও গ্রামের পরিবর্তে ভরিতে স্বর্ণ বিক্রয়ের দায়ে ২হাজার টাকা,ও পেকুয়া বাজারে সৌদিয়া জুয়েলার্সকে একই অপরাধে ২হাজার টাকা জরিমানা করা হয়। এতে সর্বমোট ৮৪হাজার টাকা জরিমানা আদায় কারা হয়।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা জানান, বিএসটিআই ও ভোক্তা অধিকার আইনে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

অভিযানকালে সাথে ছিলেন বিএসটিআই কক্সবাজার শাখার পরিদর্শক (মেট্রোলজি)মোঃ শাহ্ আলম পলাশ খাঁন, উপপরিদর্শক রাজীব দাশ গুপ্ত ও পেকুয়া থানার এস আই খাইরসহ পুলিশের একটি টিম ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রশাসনকে নির্ভয়ে নিরপেক্ষ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রশাসনকে জনমুখী...

নিজের গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে সাইড দিলেন প্রধানমন্ত্রী

নিজের গাড়িবহর থামিয়ে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সকে পথ করে...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম...

কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে করে ৪ কোটি টাকার ইয়াবা যাচ্ছিল ঢাকায়

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অ্যাম্বুলেন্সে করে ১ লাখ ৫ হাজার...

মহেশখালীতে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ...

ফটিকছড়িতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় একটি বহুতল ভবনের ছাদ...

আরও পড়ুন

কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে করে ৪ কোটি টাকার ইয়াবা যাচ্ছিল ঢাকায়

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অ্যাম্বুলেন্সে করে ১ লাখ ৫ হাজার ইয়াবা পাচারের অভিযোগে চালক ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৫ মে) দুপুরে কোতোয়ালী...

মহেশখালীতে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পরিবার। গলায় ফাঁস দিয়ে রিয়াজ উদ্দিন (২৫) নামের এ যুবক আত্মহত্যা করেছে বলে...

ফটিকছড়িতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে কারিম নামের ৩ বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে)...

অবৈধ অস্ত্র উদ্ধার, ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৬ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলন...