সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ঐকান্তিক প্রচেষ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম বারের মতো সিজারিয়ান সেকশন অপারেশন শুরু হয়েছে।
মঙ্গলবার সফলভাবে একজন রোগীর সিজার অপারেশন সম্পন্ন হয় l এদিন অস্ত্রপাচারে জন্ম নেয়া গর্ভধারিণী মার সুস্থ সুঠাম ও সুন্দর দেহের একটি পুত্র সন্তানের জন্ম হয়।
সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ মহাদেবপুর এলাকায় ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হওয়া এ স্বাস্থ্য কমপ্লেক্সে কোন অপারেশন থিয়েটার ছিলোনা। সম্প্রতি এখানে অপারেশন থিয়েটার চালু হলে ২০ সেপ্টেম্বর মঙ্গলবার প্রথম সিজারিয়ান শিশুর জন্ম হয়।
সিজার সেকশনে অপারেশন করা প্রথম পুত্র সন্তানের মা হলেন মিসেস রুমা আক্তার। তিনি স্থানীয় দোয়াজিপাড়া গ্রামের মোঃ সিরাজের স্ত্রী।
এবিষয়ে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ জানান, দীর্ঘ প্রতিক্ষার পর উপজেলার বাসিন্দারা এই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে সিজারিয়ান অপারেশনের সুযোগ পাবেন। এদিন অপারেশন টিমের নেতৃত্ব ছিলেন, ডা.খদিজা আক্তার পান্না, সহকারী হিসেবে ছিলেন, ডা.আইরিন চৌধুরী, ডা.জেসমিন আক্তার, অ্যানেস্থেসিয়া টিমে ছিলেন ডা. খোদাদাদ মোঃ জুবায়দুল হুদা ও আবাসিক মেডিকেল অফিসার ডা. মিলজার হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র স্টাফ নার্স সুষমা সরকার,নার্সিং সুপারভাইজার হোসনেয়ারা, নার্সিং ইনচার্জ ইন্দিরা চৌধুরী, এস এস এন ইয়াসমিন আক্তার এবং ওটি এটেনডেন্ট মনজুর আলম ,ইব্রাহিম, সালাউদ্দিন, বনমালী ও নুরজাহান।
সার্বিক সহযোগিতায় ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা.সাখাওয়াতুল্লাহ এবং চট্টগ্রাম সিভিল সার্জন ডা.ইলিয়াছ চৌধুরী ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন।
