বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

সচল হলো চট্টগ্রাম-দোহাজারী রুটের ডেমু ট্রেন

জয়নাল, বোয়ালখালী

চট্টগ্রাম-দোহাজারী রুটে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ডেমু ট্রেনটি ৮দিন পর সচল হয়েছে। এতে ভোগান্তিতে পড়া যাত্রীদের মাঝে ফিরে এসেছে স্বস্তি।

গতকাল সোমবার ১৯ সেপ্টেম্বর বিকেল থেকে এই রুটে ডেমু ট্রেনটি চলাচল করছে বলে জানিয়েছেন গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাষ্টার অনুপম দে।

তিনি বলেন, গত ১০ সেপ্টেম্বর চট্টগ্রাম-দোহাজারী রুটে চলাচলরত ডেমু ট্রেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিলো। ত্রুটি সারানোর পর ট্রেনটি চলাচল শুরু করেছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, দক্ষিণ চট্টগ্রামের এই রুটে ডেমু ট্রেনটি প্রতিদিন সকাল-সন্ধ্যা চারবার যাত্রী নিয়ে আসা যাওয়া করে।

সকালে চট্টগ্রাম থেকে পটিয়া ও পটিয়া থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে ছেড়ে যায়। আবার বিকেলে চট্টগ্রাম থেকে দোহাজারী ও সন্ধ্যায় দোহাজারী থেকে চট্টগ্রাম ফিরে আসে।

এর আগে গত ২০২১ সালের ৫ এপ্রিল থেকে এই রুটে চলাচলরত ২ জোড়া যাত্রীবাহী লোকাল ট্রেন ইঞ্জিন সংকটে কারণে বন্ধ হয়ে যায়।

গোমদণ্ডী স্টেশনের যাত্রী মো. কামাল বলেন, ট্রেনটি চালু হওয়ায় ভালো হয়েছে। একেবারে বন্ধ হয়ে গেলে এ অঞ্চলের মানুষের দূর্ভোগের শেষ থাকতো না। ট্রেনে কম খরচে নিরাপদে যাতায়াত করা যায়। অন্যান্য গাড়িতে গেলে ভাড়া অনেক বেশি পড়ে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...