বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বিলাইছড়িতে গাছ কেনাবেচাকে কেন্দ্র করে মারামারিতে বাগান মালিক নিহত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা , বিলাইছড়ি (রাঙ্গামাটি)

রাঙ্গামাটির বিলাইছড়িতে সেগুন বাগানের গাছ কেনাবেচাকে কেন্দ্র করে মারামারিতে মোঃইব্রাহীম আকন(৫৫) নামে এক বাগান মালিক নিহত হয়েছেন।

রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর বারোটার দিকে উপজেলার ১ নং জীবতলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কৌশল্যগোনা এলাকায় এই ঘটনা ঘটে।

ইব্রাহিম কেংড়াছড়ি বাজার এলাকার মৃত লাল মোহাম্মদ আকনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর জানান, গত এক বছর আগে ইব্রাহিম এর সেগুন বাগানের ১০০ গাছ মোঃ মিন্টু মিয়া নামক লোকের কাছে বিক্রি করে। তারই পরিপ্রেক্ষিতে আজ মালিক বাগানে( ইব্রাহিম) এসে একপাশের ১০০ টি সেগুন গাছ মার্কার করে দেন , কিন্তুু মিন্টু মিয়া সে গাছ গুলো নিতে অসম্মতি প্রকাশ করে। তিনি পুরো বাগানের মোটা গাছ দেখে মার্কার করে কাটবে । এই নিয়ে বাক-বিতণ্ডের এক পর্যায়ে মিন্টুর সাথে থাকা মস্তুু ও বাবলু ৩ জন মিলে ইব্রাহিমের সঙ্গে হাতাহাতি মারামারিতে লিপ্ত হয়। এসময় ইব্রাহিমকে বেদম প্রহার করে বাগানের নিচে ফেলে দেয়,চিৎকার শুনে আশপাশের লোকজন এসে ইব্রাহিমকে উদ্ধার করে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর জানান, গাছ বিক্রি ও কাটাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় মোঃ ইব্রাহীম নামে এক বাগান মালিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত মিন্টু মিয়া (মন্টু) (৫৫), বাবুল (৩৫) নামে দুইজনকে আটক করা হয়। গোলাম মোস্তফা(৩৫) নামে আরো এক অভিযুক্ত পলাতক রয়েছেন । এ বিষয়ে বিলাইছড়ি থানা পুলিশ কতৃক আইনি ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছেন বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ...

আরও পড়ুন

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে ১১ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালী ইউনিপার্ক...

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের...