বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

বিদেশিরা ডলার নিয়ে যাক আমরা তা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বস্ত্র প্রকৌশলীদের সহায়তা দিতে আমাদের যা যা করণীয়, তাই করব। আমরাও চাই না বিদেশিরা দেশের ডলার নিয়ে যাক।

রোববার (১৮ সেপ্টেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর টেক্সটাইল প্রকৌশল বিভাগের উদ্যোগে ‘বস্ত্র এবং তৈরি পোশাকশিল্পে বিদেশি কর্মীদের আধিপত্য-আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ কাঠামো’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের দক্ষ জনশক্তি কাজে লাগাতে পারলেই ছয় বিলিয়ন ডলার দেশের বাইরে যাবে না। সে জন্য আপনাদের আরও বেশি সচেষ্ট হতে হবে। আমরাও চাই না বিদেশিরা দেশের ডলার নিয়ে যাক। বস্ত্র প্রকৌশলীদের সহায়তা দিতে আমাদের যা যা করণীয়, তাই করা হবে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বস্ত্র পোশাকশিল্পের পরিবেশ আরও সুন্দর করতে হবে। আপনাদের যেখানে আইনগত সহায়তা প্রয়োজন সেখানে আমরা আপনাদের সাথে থাকব। আপনারা গবেষণা করবেন। এই শিল্পের উন্নয়ন করবেন এটাই আমাদের প্রত্যাশা। কারণ, আপনারাই নির্ধারণ করবেন দেশে বিদেশি কর্মীর প্রয়োজন আছে কি নেই।

সেমিনারে এ সময় আরও বক্তব্য রাখেন, আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. নুরুল হুদা, বুটেক্সের উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার এম এ কাসেম, আইইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান, আইইবির টিইডি আইইবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম নুরুল ইসলাম, আইটিইটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. সফিকুর রহমান সিআইপি, টিইডির সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এস এম সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইইবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাদাৎ হোসেন শীবলু, মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাসন অ্যান্ড টেকনোলজীর উপ-উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্সের টেক্সটাইল ম্যানেজমেন্ট এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী।

ইঞ্জিনিয়ার মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে ও আইইবির বস্ত্র প্রকৌশল বিভাগের সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ আতিকুর রহমানের সঞ্চালনায় সেমিনারে আরও উপস্থিত ছিলেন আইইবির ভাইস প্রেসিডেন্ট খন্দকার মনজুর মোর্শেদ, সম্পাদক আবু সাঈদ হিরো, বস্ত্র প্রকৌশলের ভাইস চেয়ারম্যান আসাদ হোসেন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...