শনিবার, ৯ মে ২০২৬

ফলোআপ

অল্প সময়ে বেশি টাকা আয়ের আশায় বিমান ধরকে খুন

আইয়ুব আলীর জবানবন্দি

নয়ন শর্মা -পটিয়া প্রতিনিধি

কিভাবে অল্প সময়ে বেশি টাকা আয় করা যায় অটো রিকশা চালক জিল্লুর রহমানের এমন প্রশ্নের উত্তরে আইয়ুব আলীর জবাব, “রিস্ক বেশি সময় কম টাকা বেশি”। গৈড়লা গ্রামের বিমান ধর চট্টগ্রাম শহরে স্বর্ণ ব্যবসায়ী ৷ প্রতিদিনই সে স্কুটি চালিয়ে শহর থেকে নিজ গ্রামে চলে আসে ৷ আইয়ুবের ধারণা তার কাছে সব সময় ১০/১৫ লক্ষ টাকা আর স্বর্ণের বিস্কিট থাকে৷ আইয়ুব আলী আর জিল্লুর রহমান দুজন মিলে পরিকল্পনা করে কিভাবে বিমান ধরকে ধরা যায় ৷ কয়েকদিন নজরদারির পর নির্জন জায়গা দেখে একদিন সেই ব্যবসায়ীকে বাড়ি ফেরার পথে রাতের আধাঁরে করে ফেললো খুন।

পটিয়ায় ৬ সেপ্টেম্বর রাতের আঁধারে প্রতিদিনের মত শহর থেকে ফেরার পথে ব্যবসায়ী বিমান ধরকে গলা কেটে হত্যা করার রহস্য উদঘাটনের পর এমন তথ্যই জানালো পুলিশ।

পটিয়া হুলাইন ছালেহ নূর কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মোঃ আইয়ুব আলী (১৮) এবং অটো রিকশা চালক মোঃ জিল্লুর রহমান(২৬) এই দুজন হত্যাকান্ডে অংশগ্রহণ করে। আইয়ুব আলী জঙ্গলখাইন ইউনিয়নের লড়িহরা গ্রামের নুরুল আজগরের পুত্র এবং জিল্লুর রহমান একই ইউনিয়নের ফরিদ চেয়ারম্যান বাড়ির মৃত ওবায়দুল হকের পুত্র।

আরো পড়ুন:পটিয়ায় স্বর্ণ ব্যবসায়ীর জবাই করা লাশ উদ্ধার

ঘটনার দিন বিমান ধর শহরের ব্যবসা প্রতিষ্টান থেকে তার স্কুটি চালিয়ে বাড়ি ফেরার পথে তার পথ রোধ করে থামায় ওরা ৷এরপর জিল্লুর রহমান তাকে মাটিতে ফেলে চেপে ধরে আর আইয়ুব আলী তার গলা কাটে ৷ এসময় পাশ্ববর্তী এলাকার লোকজন বেরিয়ে পরলে আইয়ুব আলী বিলের মাঝখান দিয়ে পালিয়ে যায় আর জিল্লুর রহমান রিকশা নিয়ে সরে পরে। ঘাতক আইয়ুব আলী পালিয়ে যাওয়ার সময় একটা পুকুরে ডুব দিয়ে গায়ে থাকা রক্ত ধুয়ে নেয়। এই ঘটনার দুই দিন পর সে ফটিকছড়ি মামার বাড়ি পালিয়ে যায়৷ সেখান থেকে আবার ফটিকছড়িতেই তার মামার শ্বশুর বাড়ি পালিয়ে যায়। গত বৃহস্পতিবার বিমান ধরকে হত্যার ঘটনায় আটক জিল্লুর রহমানের স্বীকারোক্তি মোতাবেক আইয়ুব আলীকে পুলিশ শুক্রবার ভোর রাতে ফটিকছড়ি তার মামার শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করতে সমর্থ হয় ৷

আরো পড়ুন: পটিয়ায় স্বর্ণ ব্যবসায়ী হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

শনি বার চট্টগ্রামের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নাজমুন নাহারের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেয় আইয়ুব আলী। বিমান ধরকে হত্যার ঘটনায় তার সম্পৃক্ততার কথা স্বীকার করে সে।

মামলার তদন্ত কর্মকর্তা পটিয়া থানার উপ পরিদর্শক (এস আই) সঞ্জয় ঘোষ জানান, স্বর্ণ ব্যবসায়ী বিমান ধর হত্যার ঘটনায় মূল আসামীদের খুঁজে বের করতে পুলিশ শুরু থেকে তৎপর ছিলো৷ চাঞ্চল্যকর এই হত্যায় জড়িত মূল আসামীদের আমরা গ্রেপ্তার করতে পেরেছি ৷তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে ৷ আমরা চেষ্টা করছি এর পেছনে আরো কোন রহস্য থাকলে তা খুঁজে বের করতে।

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, জটিল একটি হত্যাকান্ডের রহস্য উদঘাটন হয়েছে ৷ আমরা পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে...

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...