শনিবার, ৯ মে ২০২৬

পটিয়ায় স্বর্ণ ব্যবসায়ী হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচ দিনের রিমান্ড

নয়ন শর্মা -পটিয়া প্রতিনিধি

পটিয়ায় রাতের আঁধারে স্বর্ণ ব্যবসায়ী বিমান ধরকে গলাকেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার দুই আসামি জিল্লুর রহমান (২৬) ও বাপ্পু ধরে (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ ৷তাদেরকে আদালতে নেয়া হলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

আজ বৃহস্পতিবার দুপুরে পটিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় ঘোষ। পরে পুলিশ হেফাজতে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পটিয়া থানায় নিয়ে আসা হয়।

এর আগে বৃহস্পতিবার সকালে তাদেরকে পটিয়ার গৈড়লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জিল্লুর রহমান জঙ্গলখাইন ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ফরিদ চেয়ারম্যান বাড়ির মৃত ওবায়দুল হকের ছেলে। বাপ্পু ধর উপজেলার ধলঘাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বনিকপাড়া এলাকার সোনা রাম ধরের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় ঘোষ বলেন, সাত দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। উল্লেখ্য গত ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে স্বর্ণ ব্যবসায়ী বিমান ধর চট্টগ্রাম শহরের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে যাওয়ার পথে তাকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের লড়িহারা এলাকায় জবাই করে নির্মমভাবে হত্যা করা হয়। গত বুধবার রাতে নিহতের ভাই রিমান ধর পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে...

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...